চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিরপুরের পল্লবীতে ভাই-বোন গুলিবিদ্ধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৯ অপরাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০২৫
- সেমি লিড, অপরাধ
A A
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এন্ট্রি গেটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর মিরপুরে এলাকায় পূর্ব শত্রুতার জেরে ভাই ও বোন গুলিবিদ্ধ হয়েছে। আহত দুজন হলেন মো. জসিম উদ্দিন (৪৪) ও তার বোন শাহিনুর বেগম (৩২)।

আজ শনিবার এ তথ্য নিশ্চিত করে পুলিশ। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মিরপুর ১১ নম্বর সেকশনের ই ব্লকের ১ নম্বর রোডে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদের দুজনকে সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

আহত জসিম উদ্দিন বলেন, তিনি পরিবার নিয়ে গাজীপুরের কাশিমপুর এলাকায় থাকেন। সেখানে তার ফার্নিচারের ব্যবসা আছে। মিরপুরে তার বোন শাহিনুর থাকেন। গত এক সপ্তাহ আগে গাজীপুর থেকে বোনের বাসায় আসি।

তিনি আরও বলেন, গত পাঁচদিন আগে এলাকায় সোহাগ নামে এক ছিনতাইকারীকে পুলিশে ধরিয়ে দেই। তখন তার সহযোগীরা আমাকে হুমকি দিতে থাকেন। শবেবরাত উপলক্ষে গতরাতে নামাজ পড়ে বাসার সামনে গেলে সোহাগের বিষয় নিয়ে এলাকার শরিফ, তুহিন, শহিদুল, সুজন, রিয়াজের সঙ্গে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে শহিদুল আমাকে গুলি করেন। খবর পেয়ে আমার বোন শাহিনুর বাসা থেকে বের হয়ে তাদের ধরতে গেলে তাকেও গুলি করে তারা পালিয়ে যায়। পরে আমাদের প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেয়।

Banglabid

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম বলেন, সকালে দুজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে আসেন। এদের মধ্যে জসিমের দুই পায়ে ও শাহিনুরের ডান পায়ের হাঁটুর নিচে গুলি লাগে। আহত জসিমকে ভর্তি করা হয়েছে এবং শাহিনুরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, দুজন গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার সংবাদ পেয়েছি। বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পল্লবীপল্লবী থানা পুলিশভাইবোন গুলিবিদ্ধমিরপুর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জুলাই চার্টারের ওপর নির্ভর করবে নির্বাচন: প্রেস সচিব

পরবর্তী

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় পঞ্চাশোর্ধ তাওহিদুর রহমান

পরবর্তী
পঞ্চাশোর্ধ তাওহিদুর রহমান ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় পঞ্চাশোর্ধ তাওহিদুর রহমান

মার্সিসাইড ডার্বিতে হাতাহাতি, ফুটবল খেলোয়াড় ও পুলিশ সদস্যরা সংঘর্ষে লিপ্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্সিসাইড ডার্বিতে হাতাহাতি: অভিযুক্ত স্লট, লিভারপুল ও এভারটন

সর্বশেষ

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ

আগস্ট ২০, ২০২৬

সানি দেওলের করুণ দশা, ছক্কা হাঁকালেন ইমরান হাশমি!

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতি ও স্থানীয় পরিবেশের ওপর চাপ তৈরি করছে: সেনাপ্রধান

আগস্ট ২০, ২০২৬

হাড় হিম করা ভয়ানক এই সিনেমার জন্য প্রস্তুত তো?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ায় জ্বালানি সংকট, এশিয়া থেকে পরিশোধিত জ্বালানি আমদানি

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT