আন্তর্জাতিক

ইউক্রেন সফর করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক

ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের ছবি, হাসিমুখে পোর্ট্রেট. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের একটি পোর্ট্রেট ছবি, তিনি সুদর্শন ও হাসিমুখে।. Channel i News – চ্যানেল আই নিউজ

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন সফর করেছেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তিনি কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন।

ইউক্রেনের প্রেসিডেন্টকে পাশে নিয়ে সাংবাদিকদের জানালেন, যত দিন ইউক্রেনের জয় নিশ্চিত না হচ্ছে, ইংল্যান্ড পাশে আছে। জবাবে জেলেন্স্কি বলেন, এমন বন্ধু পাওয়ায় জয় খুব বেশি দূরে নয়।

তিনি বলেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রথম দিন থেকেই ইউক্রেন এবং যুক্তরাজ্য সবচেয়ে শক্তিশালী মিত্র ছিল।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে শনিবারের বৈঠকে ইউক্রেন এবং বৈশ্বিক নিরাপত্তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান জেলেনস্কি।

এক টুইট বার্তায় সুনাক বলেন, ব্রিটেন সব সময় ইউক্রেনের সাথে আছে। ইউক্রেনকে ৬ কোটি ডলারের ‘এয়ার ডিফেন্স সিস্টেম’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সুনাক। এর মধ্যে রয়েছে ১শ ২০টি এয়ারক্রাফ্ট, বন্দুক, রাডার ও ড্রোন নিরোধক যন্ত্র।

বিষয়:কিয়েভ ব্রিটেনের প্রধানমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…