চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেশিনগানের ওপর বসে বিয়ের আসরে বর-কনে!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৭ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০২৪
আন্তর্জাতিক
A A

ভারতীয় বিয়ে মানেই এক সপ্তাহ যাবত আনন্দ। আত্মীয়-স্বজনের সমাবেশ, গান, নাচ, হইচই, মজা। উৎসবের সমারোহ। তবে কিছু নিয়ম আচার মানার পাশাপাশি এখন অনেক বিয়েতেই দেখা যায় ইউনিক কিছু থিম তুলে ধরার চেষ্টা। কোথাও এক সঙ্গেই গায়ে হলুদ হয়ে যায় হবু নব দম্পতির, কোথাও আবার বিয়ের সাজে দেখা যায় নতুনত্ব।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটা ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে নব দম্পতি একটি বিশাল বড় মেশিনগানের ওপর বসে এন্ট্রি নিচ্ছেন। তবে মেশিনগান থেকে গুলি নয়, বরং বের হচ্ছে ধোঁয়া। ঠিক এইরকম একটি মেশিন গান দেখা গিয়েছিল রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিম্যাল’ সিনেমায়।

অ্যানিম্যাল সিনেমার যে দৃশ্যগুলি সব থেকে বেশি জনপ্রিয় হয়েছিল তার মধ্যে একটি ছিল এই মেশিনগানের দৃশ্য। রণবীর কাপুর যখন একা হাতে ১০০ জন শত্রুর সঙ্গে লড়াই করছিলেন, ঠিক তখনই এই মেশিনগান ব্যবহার করেন তিনি। একেবারে অন্যরকম প্রতি অ্যাকশন দৃশ্য তৈরি করা হয়েছিল এই ৫০০ কেজির মেশিনগানের মাধ্যমে।

অ্যানিম্যাল সিনেমার সেই দৃশ্য থেকে অনুপ্রাণিত হয়েই এমন একটি অভিনব কায়দায় এন্ট্রি নিলেন বর-কনে। স্বাভাবিকভাবেই এই দৃশ্য দেখে উপস্থিত সকলেই হতবাক হয়ে যান।

ভিডিওটি দেখে একজন নেটিজেন লিখেছেন, ‘সিনেমার খারাপ প্রভাব। এইভাবে এন্ট্রি নেওয়ার কোনও মানে হয় না।’

অন্য একজন লিখেছেন, ‘একটি শুভ মুহূর্তে এইভাবে কেউ প্রবেশ করে?’ অন্য একজন আবার মজা করে লিখেছেন, ‘জীবন যুদ্ধের জন্য তৈরি হচ্ছে স্বামী।’

Reneta

চতুর্থজন লিখেছেন, ‘ঘোড়া এবং গাড়ি ছেড়ে এবার মানুষ কত কিনা বেছে নিচ্ছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যানিম্যাল সিনেমাবিয়ের আসর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: নেত্রকোনা মডেল থানা (প্রতিনিধি)।

নেত্রকোনায় নিজ বাড়িতে যুবককে হত্যা

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ আগস্ট

জুলাই ২৬, ২০২৬

কেন এলএনজির সংকটে দুর্ভোগ রান্নাঘর থেকে রাস্তায়?

জুলাই ২৬, ২০২৬

স্মার্টফোন ও ইভির কাঁচামালের খোঁজে নতুন বৈশ্বিক মানচিত্র

জুলাই ২৬, ২০২৬

মেসির আরও কয়েক বছর খেলা উচিত: ডি মারিয়া

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT