চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিরলেন, কাঁদালেন, কাঁদলেন ব্রেন্ডন ফ্রেজার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৬ অপরাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০২২
বিনোদন
A A

রবিবার রাতে ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে হলিউড অভিনেতা ব্রেন্ডন ফ্রেজারের ‘দ্য হোয়েল’ ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে। এই ছবির মাধ্যমে দীর্ঘদিন পরে পর্দায় ফিরলেন অভিনেতা। ছবিটি ছয় মিনিটের ‘স্ট্যান্ডিং ওভেশন’ পেয়েছে।

ছবির শেষ অংশ দেখে আবেগতাড়িত হয়ে পড়েছেন অনেক দর্শক। উপস্থিত দর্শকদের উচ্ছ্বাস দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি ব্র্যান্ডন ফ্রেজার নিজেও। এসময়ে ছবিটির নির্মাতা ড্যারেন আরোনোফস্কিকে জড়িয়ে ধরেন অভিনেতা।

দর্শকের তালিতে মুখর ছিল পুরো থিয়েটার। ছবিটি দীর্ঘ ‘স্ট্যান্ডিং ওভেশন’ পাওয়ায় অনেকেই মনে করছেন অস্কারের দৌড়ে অনেকখানি এগিয়ে গেলেন ব্রেন্ডন ফ্রেজার।

ছবিতে ফ্রেজার অভিনয় করেছেন একজন ৬০০ পাউন্ড ওজনের সমকামীর চরিত্রে। অতিরিক্ত ওজন ও অসুস্থতার কারণে হুইলচেয়ারই যার ভরসা। ১৭ বছর বয়সী মেয়ের সঙ্গে সম্পর্ক ঠিক করার চেষ্টা করে যান তিনি। সিনেমাটি স্যামুয়েল ডি হান্টারের একই নামের নাটক অবলম্বনে তৈরি করা হয়েছে।

এই ছবিতে অভিনয়ের জন্য ফ্রেজারকে পুরো ছবি জুড়ে প্রায় ৩০০ পাউন্ড ওজনের প্রস্থেটিক স্যুট পরতে হয়েছে। স্যুটটি কিছুটা জ্যাকেটের মতো যার ওপরে এয়ারব্রাশ মেকআপ করা হতো যেন সেটি মানুষের ত্বকের মতো দেখায়। চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করতে প্রতিদিন প্রায় ৬ ঘণ্টা মেকআপ চেয়ারে থাকতে হতো তাকে।

ছবিটি দেখে ভ্যারাইটির চলচ্চিত্র সমালোচক বলেছেন, ‘অসাধারণ, তার সব কাজের চেয়ে সেরা। মন ছুঁয়ে যাওয়ার মতো পারফর্মেন্স।’

Reneta

‘জর্জ অব দ্য জঙ্গল’, ‘দ্য মমি’ সহ একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন ব্র্যান্ডন ফ্রেজার। ২০১০ সালের পর তাকে আর মূল চরিত্রে দেখা যায়নি কোনো ছবিতে। তবে পার্শ্ব চরিত্রে দেখা গেছে। ২০১৩-এর ‘ব্রেকআউট’-এর পরে পর্দায় আর দেখা মিলেনি তার।

ব্র্যান্ডন ফ্রেজারকে এরপর দেখা যাবে মার্টিন স্করসিসের ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ ছবিতে।

সূত্র: ভ্যারাইটি

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ার্ল্ড প্রিমিয়ারদ্য হোয়েলফেস্টিভালব্রেন্ডন ফ্রেজারভেনিস ফিল্ম ফেস্টিভ্যাললিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT