চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাসনের পর কেমন কাটছে ব্রাজিলের সাবেক রাষ্ট্রপতির জীবন?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৭ অপরাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০২৩
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ক্ষমতা মানুষকে যেমন বিলাসবহুল জীবন দেয়, তেমনই ক্ষমতাহীন পরিস্থিতি মানুষের জীবনকে অতি সাধারণ করে তোলে। এমনটাই হয়েছে ব্রাজিলের সাবেক রাষ্ট্রপতি জাইর বলসোনারোর সাথে। ল্যাটিন আমেরিকার দেশে বিলাসবহুলভাবে জীবনযাপন করা বলসোনারো এখন ফ্লোরিডার এক ছোট শহরে বসবাস করছেন।

এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়, ৬৭ বছর বয়সী বলসোনারো যুক্তরাষ্ট্রে গত ডিসেম্বর মাসে শেষের দিকে এসেছিলেন। ব্রাজিলে নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী, বামপন্থী লুইজ ইনাসিও লুলা বিজয় লাভ করলে বলসোনারো সমর্থকরা ব্রাসিলিয়াতে সরকারি ভবনে ভিড় করে এবং একপর্যায়ে হামলা চালায়।

সেই অভিযোগে বলসোনারোর বিরুদ্ধে তদন্ত চলছে। তবে বিশৃঙ্খলার দায় তিনি অস্বীকার করেছেন।

বিলাসবহুল রাষ্ট্রপতি ভবন ছেড়ে এখন বলসোনারো ডিজনি রিসোর্টের পাশে ছোট এক জনগোষ্ঠীর সাথে থাকছেন। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে বসবাসের ৬ সপ্তাহ তিনি খুব সাধারণ জীবনযাপন করেছেন। তাকে আশেপাশের বাজার থেকে কেনাকাটা করতে দেখা গেছে। এমনকি রাস্তার পাশে ফাস্টফুডের দোকান কেএফসি’তে একা বসে খেতে দেখা গেছে।

এনডিটিভি জানায়, শুক্রবার মিয়ামির কাছে ডোরাল শহরের ট্রাম্প ন্যাশনাল হোটেলে আমেরিকান রক্ষণশীল সংস্থা টার্নিং পয়েন্ট ইউএসএ আয়োজিত একটি ইভেন্টে প্রায় ৪০০ সমর্থকের সাথে কথা বলেছিলেন বলসোনারো। তবে ট্রাম্প নিজে এই অনুষ্ঠান আয়োজনে কোনো ভূমিকা পালন করেছেন কিনা তা স্পষ্ট নয়। আয়োজনে বলসোনারো তার সমর্থকদের সাথে কিছু বিষয় নিয়ে কথা বলে।

এসময় প্রথমেই তিনি তার অবস্থান ব্যাখ্যা করেন। বলেন, এক ভুল অভিযোগের জেরে তিনি তার দেশ থেকে দূরে আছেন। কিন্তু তিনি তার দেশে ফিরে তার মানুষদের জন্য কাজ করতে চান।

Reneta

আগামীতে কী হবে তা নিয়েও কথা বলেন বলসোনারো।

এর আগে জানুয়ারি মাসের শেষে বলসোনারো ব্রাজিলে ফেরার ঘোষণা দিলেও চলতি সপ্তাহেই আরও ৬ মাস থাকার জন্য ভিসা আবেদন করেছেন।

গত মঙ্গলবার এক বিবৃতিতে বলসোনারো বলেন, তার ব্রাজিলে ফেরার বিলম্ব হওয়ার পিছনে ব্রাজিলিয়ান রাজনীতি কাজ করছে।

এখন দেখার বিষয় হবে বলসোনারো কি নিজের সাধারণ জীবনযাপন ধরে রাখবেন নাকি যুক্তরাষ্ট্রে নিজের নতুন ক্ষমতা তৈরি করবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাইর বলসোনারোবলসোনারোব্রাজিলসাবেক রাষ্ট্রপতি
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT