ফুটবল

আর্জেন্টিনা ম্যাচের আগে ব্রাজিল স্কোয়াডে চার পরিবর্তন

ফুটবল ম্যাচে খেলোয়াড়রা মাঠে আহত খেলোয়াড়কে সহায়তা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনা ম্যাচের আগে ব্রাজিল স্কোয়াডে চার পরিবর্তনের খবরের সময় ফুটবল মাঠে আহত খেলোয়াড়কে সহায়তা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ফিফার মার্চ উইন্ডোতে লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে কলম্বিয়াকে হারিয়েছে ব্রাজিল। চলতি উইন্ডোতে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে আর্জেন্টিনার বিপক্ষে। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে নামার আগে স্কোয়াডে চারটি পরিবর্তন এনেছে ব্রাজিল।

চোটের কারণে স্কোয়াড থেকে আগেই ছিটকে গেছেন গোলরক্ষক এডেরসন। অ্যালিসন বেকারে কাঁধে গোলবারের দায়িত্ব দিয়েই কলম্বিয়ার বিপক্ষে নেমেছিল ব্রাজিল। তবে সেই ম্যাচে চোট পান অ্যালিসন। তাতে আর্জেন্টিনা ম্যাচ থেকে ছিটকে গেছেন এই গোলরক্ষক।

শুক্রবার কলম্বিয়াকে ২-১ গোলে হারায় ব্রাজিল। ম্যাচের ৭১ মিনিটে কলম্বিয়ার ড্যাভিনসন সানচেজের সঙ্গে সংঘর্ষ লেগে মাথায় আঘাত পান অ্যালিসন। ফলে দুজনকেই মাঠ ছাড়তে হয়। পরে সেলেসাওদের গোলবার সামলান বেন্টো। অ্যালিসনের চোটের কারণে দলে জায়গা পেয়েছেন আরেক গোলরক্ষক ওয়েভেরটন।

ওয়েভেরটনকে দলে নেয়ার পাশাপাশি আরও তিনজনকে ডেকেছেন কোচ ডোরিভাল জুনিয়র। কলম্বিয়া ম্যাচে ২৮ মিনিটে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন মিডফিল্ডার গারসন। এ ছাড়া দুই ম্যাচে হলুদ কার্ডের কারণে পরের ম‍্যাচে খেলতে পারছেন না গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস ও ব্রুনো গিমারাইস। তাদের পরিবর্তে ডাক পেয়েছেন জোয়াও গোমেজ ও এডারসন এবং ডিফেন্ডার ভেরালদো।

আগামী বুধবার আর্জেন্টিনার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে ব্রাজিল। ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে থেকে বিশ্বকাপে এক পা দিয়ে রেখেছে আর্জেন্টিনা। ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তিনে ব্রাজিল।

বিষয়:অ্যালিসন আর্জেন্টিনা ব্রাজিল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…