চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবেক মন্ত্রী শাজাহান কামাল মারা গেছেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৫ পূর্বাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০২৩
বাংলাদেশ
A A

বীর মুক্তিযোদ্ধা, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাজাহান কামাল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ (৩০ সেপ্টেম্বর) শনিবার ভোররাত ৩টা ১৯ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। এর আগে তিনি ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন। ১৯৭২ সালে লক্ষ্মীপুর মহকুমা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

১৯৭৩ সালে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ রহমানের জীবদ্দশায় জাতীয় সংসদে (সর্ব কনিষ্ঠ) সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৫ থেকে তিনি পর্যন্ত লক্ষ্মীপুর জেলা আ’লীগের সভাপতি, ২০১৪ থেকে ২০১৮ টানা দুই বার লক্ষ্মীপুর -৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

২০১৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি বেসরকারী বিমান ও পর্যটন পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে জনতা ব্যাংকের পরিচালক এবং ২০১১ সালে লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক নির্বাচিত হন। এ ছাড়াও তিনি এলাকায় বহু শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন।

তার ছোট ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি এ এস এম মাকসুদ কামাল জানিয়েছেন, শাজাহান কামালের প্রথম নামাজে জানাজা আজ বেলা ১১টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।

Reneta

প্রথম নামাজে জানাজা শেষে তার মরদেহ নিয়ে যাওয়া হবে লক্ষ্মীপুরে। বাদ আসর লক্ষ্মীপুর মডেল হাই স্কুল মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে, পৌরসভার লাহারকান্দি গ্রামে পারিবারিক কবরস্থানে বাবা-মার কবরের পাশে তাকে দাফন করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বীর মুক্তিযোদ্ধালক্ষ্মীপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

সাউথ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

জুলাই ২৮, ২০২৬

জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘জুলাই আন্দোলনে ৭.৬২ মিমি বুলেট ব্যবহার হয়েছে, এটা পুলিশ ব্যবহার করেছে’

জুলাই ২৮, ২০২৬

বিশ্বকাপের এক সপ্তাহ পর মুখ খুললেন স্কালোনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রতিদিনের ছোট ছোট দোয়া: জীবনের প্রতি মুহূর্তে আল্লাহকে স্মরণ করার সহজ উপায়

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT