ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ ও ইউনিভার্সেল মেডিকেলের স্বাস্থ্য চুক্তি

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ ও ইউনিভার্সেল মেডিকেলের মধ্যে স্বাস্থ্য চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কর্মকর্তারা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
এই চুক্তির আওতায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের কর্মকর্তা, সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা এখন থেকে এই মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ ছাড়সহ এক্সিকিউটিভ হেলথ চেকআপ, কার্ডিয়াক হেলথ চেকআপে বিশেষ ছাড় পাবেন।
পাশাপাশি উন্নত স্বাস্থ্যসেবার জন্য ইউনিভার্সেল মেডিকেল ব্রাহ্মণবাড়িয়ার মূল প্রতিষ্ঠান ঢাকাস্থ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ ছাড়ে চিকিৎসাসেবা গ্রহণের পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে জরুরি স্বাস্থ্যসেবা পাবেন।
চুক্তিতে আরও সাক্ষর করেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স) মোল্লা মোহাম্মদ শাহীন ও ডিস্ট্রিক্ট পুলিশ মেডিকেল সার্ভিসেসের চিকিৎসা কর্মকর্তা ডা. চন্দ্র শেখর দত্ত এবং ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়ার শাখার ইনচার্জ কুতুব উদ্দিন সোহাগ, সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট অফিসার সাজেদুল করিম আরমান, অফিস এক্সিকিউটিভ নারায়ণ চক্রবর্ত্তী ও করপোরেট বিজনেস ডেভেলপমেন্ট অফিসার সানজিয়া আফরিন।
উন্নত চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে গত ৩ সেপ্টেম্বর ইউনিভার্সেল মেডিকেলের ব্রাহ্মণবাড়িয়া শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।






