বিনোদন

জামাল ভূঁইয়ার অভিনয়ে চ্যানেল আইতে ‘ব্রাজেন্টিনা ক্লাব’

জামাল ভূঁইয়ার অভিনয়ে চ্যানেল আইতে ‘ব্রাজেন্টিনা ক্লাব’

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় দর্শকদের আনন্দ দিতে চ্যানেল আইতে শুরু হয়েছে ধারাবাহিক নাটক ব্রাজেন্টিনা ক্লাব। এই নাটকে প্রথমবারের মতো অভিনয় করেছেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তাসনুভা তিশা।

নাটকটির গল্প, কাহিনি লিখেছেন এবং পরিচালনা করেছেন তারিক মুহাম্মদ হাসান। নাটকের কাহিনি গড়ে উঠেছে আর্জেন্টিনা এবং ব্রাজিলের সমর্থকদের মান অভিমান, ঝগড়া, দ্বন্দ্ব এবং নানান নাটকীয় কাহিনি নিয়ে।

এই নাটকে এছাড়াও অভিনয় করেছেন তাসনুভা তিশা, ইশতিয়াক আহমেদ রুমেল, শহিদ উন নবী, আনোয়ার, জাবেদ গাজী, অপু, আশিক, তানভীর প্রমুখ। নাটকটি প্রচার হচ্ছে শনি ও রবিবার চ্যানেল আইতে রাত ১০টা ১০ মিনিটে।

বিষয়:জামাল ভূঁইয়াব্রাজেন্টিনা ক্লাবলিড বিনোদন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…