চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্তানদের হারিয়ে আরো সন্তান চান ব্র্যাড পিট!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৯ অপরাহ্ণ ১৫, জুন ২০২৪
বিনোদন
A A

কঠিন সময় কাটাচ্ছেন ব্র্যাড পিট। আইনি লড়াইয়ে এগিয়ে গেলেও সন্তানদের সঙ্গে সম্পর্কের আরও অবনতি হয়েছে অভিনেতার। সন্তানরা তাদের বাবার পদবী বাদ দিয়েছেন নাম থেকে। কঠিন এই পরিস্থিতিতে অভিনেতার পাশে আছেন প্রেমিকা ইনেস দি রামোন।

অভিনেতার কাছের এক সূত্র গণমাধ্যমকে জানিয়েছেন, সন্তানদের সঙ্গে কোনো সম্পর্কই নেই ব্র্যাড পিটের। কিন্তু ইনেস এসময়ে তার ভরসা হয়ে পাশে আছেন। তাদের সম্পর্ক আরও গভীর হয়েছে।

সূত্র আরও জানিয়েছেন, বয়সে ২৬ বছরের পার্থক্য থাকলেও ইনেসের সঙ্গে পিটের বোঝাপড়া ভালো। ফেব্রুয়ারি থেকে তারা একসঙ্গে থাকছেন। তারা পরিবার বড় করার কথা ভাবছেন।

৬০ বছর বয়সী ব্র্যাড পিটের প্রেমিকা ৩৪ বছর বয়সী ইনেস দি রামোন পেশায় জুয়েলারি ডিজাইনার। ২০২২-র সেপ্টেম্বরে এক ইভেন্টে একসঙ্গে হাজির থেকে সম্পর্কের বিষয়ে সিলমোহর দিয়েছিলেন দু’জনেই। গত ডিসেম্বর মাসেই ‘ফাইট ক্লাব’-এর অভিনেতার ৬০ বছরের জন্মদিন পালনেও একসঙ্গে ছুটি কাটাতে দেখা গিয়েছে দু’ জনকে।

হলিউড তারকা দম্পতি অ্যাঞ্জেলিনা জোলি আর ব্র্যাড পিটের প্রথম সন্তান শিলোহ নোভ্যাল জোলি পিট সম্প্রতি নিজের নাম থেকে বাবা ব্র্যাড পিটের নাম মুছতে লিখিত আবেদন জানিয়েছেন। বাবার পদবি বাদ দেওয়ার জন্য গত ২৭ মে ১৮তম জন্মদিনে লস অ্যাঞ্জেলেসের একটি আদালতে আবেদন করেন তিনি। শুধু শিলোহই নন, ব্র্যাডের পদবি ব্যবহার করেন না জাহারা ও ভিভিয়েন নামে তাদের অন্য দুই মেয়েও।

সূত্র: মারকা

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাঞ্জেলিনা জোলিইনেস দি রামোনব্র্যাড পিট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জুলাই ১৭, ২০২৬

মাস্তুল: নদীর বুকে শ্রেণির মানচিত্র

জুলাই ১৭, ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

জুলাই ১৭, ২০২৬

ফাইনালে বিরতি ৩০ মিনিট, খেলোয়াড়দের চোটের বড় ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা

জুলাই ১৭, ২০২৬

২৪ বছরে ‘তৃতীয় মাত্রা’, দর্শক-অতিথিদের কৃতিত্ব দিলেন জিল্লুর রহমান

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT