চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছেলের জন্য জোলির সঙ্গে লড়াই শেষ করতে চান ব্র্যাড পিট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৮ অপরাহ্ণ ১৪, অক্টোবর ২০২৩
বিনোদন
A A

অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে লড়াই শেষ করতে চান ব্র্যাড পিট। সন্তানদের সঙ্গে সম্পর্কের স্বার্থেই আর লড়তে চান না অভিনেতা।

জানা গেছে প্যাক্স, জাহারা, শিলোহ, ভিভিয়েন ও নক্সের সঙ্গে ব্র্যাড পিটের সম্পর্ক ভালো থাকলেও ২২ বছর বয়সী ছেলে ম্যাডক্স ক্ষমা করতে পারেননি বাবাকে। একারণেই লড়াইয়ে ইতি টানতে চাইছেন অভিনেতা।

দীর্ঘ দিন ধরে লাইমলাইটের বাইরে আছেন ব্র্যাড পিট। এই সময়টাতে তিনি পরিবারের গুরুত্ব উপলব্ধি করতে পেরেছেন। বড় সন্তানের সঙ্গে সম্পর্ক ঠিক করতে চাইছেন তিনি। এক সূত্র ‘টাচ উইকলি’-কে বলেছেন, ‘ব্র্যাড পিট অনেক বদলে গেছেন। তিনি এখন পরিবারকে প্রাধান্য দিচ্ছেন।’

সূত্র আরও জানিয়েছেন, ‘আইনি লড়াইয়ের কারণে অনেক মূল্যবান সময় হারিয়ে গেছে অভিনেতার জীবন থেকে। তিনি আর কিছু মিস করতে চান না।’

জোলি ও পিট হলিউডের সবচেয়ে প্রভাবশালী তারকা দম্পতি ছিলেন। এই জুটি ‘ব্র্যাঞ্জেলিনা’ নামেও পরিচিত। ২০০৬ সালের জানুয়ারি মাসে তাদের সম্পর্ককে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেন এই জুটি। এপ্রিল ২০১২ সালে দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু শেষ পর্যন্ত ২০১৬ সালে তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। এরপর থেকেই চলছে তাদের আইনি লড়াই।

সূত্র: জিও নিউজ

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাঞ্জেলিনা জোলিব্র্যাড পিটলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

হাসপাতালে অবহেলায় বিপন্ন পাকিস্তানের শিশুদের জীবন

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণআন্দোলন হতে পারে: নাহিদ ইসলাম

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-বাংলাদেশের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং ২৬’ শুরু

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানালেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ হকি ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি, সদস্য রাহুল রায়

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT