চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাঞ্জেলিনার গায়ে মদ ছুড়ে মেরেছিলেন ব্র্যাড পিট!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৭ অপরাহ্ণ ১৯, আগস্ট ২০২২
বিনোদন
A A

হলিউডের একসময়কার বিখ্যাত জুটি ছিলেন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। এই তারকা দম্পতিকে ‘পাওয়ার কাপল’ বললেও ভুল হতো না তখন! দুজনেই সিনেমাপ্রেমীদের উপহার দিয়েছেন অসাধারণ সব ছবি।

কিন্তু সেসব সুখের দিন ২০১৬ সালেই চুকে গেছে। ওই বছরের সেপ্টেম্বরেই বিচ্ছেদের আবেদন করেন জোলি। এরপর থেকে দুজনের মধ্যে তিক্ততা শুধু বেড়েই চলেছে।

এরই মাঝে সম্প্রতি সামনে এলো এক অবাক করা তথ্য! এফবিআই রিপোর্টে জানা গেছে, ২০১৬ সালের সেপ্টেম্বরে পিট এবং জোলি তাদের ছয় সন্তানকে নিয়ে ফ্রান্সের নিস থেকে প্রাইভেট জেটে চড়ে যুক্তরাষ্ট্রে ফিরছিলেন। জোলির অভিযোগ, সেই বিমানের মধ্যেই তাকে মদ ছুড়ে মারেন ব্র্যাড পিট। শুধু তাই নয়, সন্তানদের সামনেই তাকে অপমান করেন।

যার পাল্টা অভিযোগ এনে ব্র্যাড পিট বলেন, বাচ্চাদের অবহেলা করেছিলেন তার প্রাক্তন স্ত্রী। তাই আইনি ভাবে সন্তানদের দায়িত্ব তিনিই নিতে চান।

যদিও জোলির সেই অভিযোগের পর সংক্ষিপ্ত তদন্ত শেষে এফবিআই ব্র্যাড পিটকে ছেড়ে দিয়েছিল। যার ক্ষোভ এখনো মনে পুষে রেখেছেন জোলি।

২০১৬ সালে পথ আলাদা হয়েছে অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের। জোলি বিবাহ বিচ্ছেদ চেয়ে মামলা করেন সেবছরই। সেই মামলা এখনও চলছে। তার অন্যতম কারণ, দুই তারকার বিশাল সম্পত্তির ভাগাভাগি এবং তাদের সন্তানদের কাস্টডি-সংক্রান্ত জটিলতা। –সিএনএন

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাঞ্জেলিনা জোলিব্র্যাড পিটলিড বিনোদনসিনেমাহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশ যখন এগিয়ে যায়, একটি মহল চক্রান্ত করে পেছনে টানার চেষ্টা করে: মির্জা ফখরুল

আগস্ট ৮, ২০২৬

সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬

‘আমাদের অনেককে ভুল প্রমাণ করেছেন ফারুকী’

আগস্ট ৮, ২০২৬

ফুলহ্যামের মূল দলে নয়, বাংলাদেশি ফারহানের নতুন ঠিকানা সম্পর্কে যা জানা গেল

আগস্ট ৮, ২০২৬

তারেক রহমানের ভারত সফর ও শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন রিভা গঙ্গোপাধ্যায়

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT