চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিষেক টেস্টের শেষেই করোনা আক্রান্ত ব্রেসওয়েল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৪ অপরাহ্ণ ১৫, জুন ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে ডাক পেয়েছিলেন নটিংহ্যাম টেস্টে। অভিষেকে ব্যাট-বলে পারফর্মও করেছেন বেশ। কিন্তু ম্যাচ শেষের পরপরই শুনলেন দুঃসংবাদ। করোনায় আক্রান্ত হয়েছেন মাইকেল ব্রেসওয়েল। বুধবার জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার পরপরই করোনার উপসর্গ দেখা যায় ৩১ বর্ষী কিউই অলরাউন্ডার ব্রেসওয়েলের। পরীক্ষা করানো হলে কোভিড-১৯ শনাক্ত হন। তাতে পুরো দলকে আবারও পরীক্ষা করা হয়। শেষ খবর, বাকিরা নেগেটিভ এসেছেন।

দল থেকে আলাদা হয়ে এখন আইসোলেশনে আছেন ব্রেসওয়েল। ৫ দিন আইসোলেশনে থাকতে হবে। এরপর পরীক্ষায় নেগেটিভ আসলে হেডিংলি টেস্টের দলে যোগ দিতে পারবেন। ২৩ জুন মাঠে গড়াবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টটি।

ব্রেসওয়েল করোনা আক্রান্ত হলেও এখনো বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করেনি নিউজিল্যান্ড ক্রিকেট। করোনার কারণে নটিংহ্যাম টেস্ট খেলতে পারেননি কেন উইলিয়ামসন। তার বদলি হিসেবে ট্রেন্ট ব্রিজে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেন টম ল্যাথাম।

অভিষেক ম্যাচে প্রথম ইনিংসে ৪৯ রান করেছেন ব্রেসওয়েল। দ্বিতীয় ইনিংসে তার ব্যাটে এসেছে ২৫ রান। বল হাতে প্রথম ইনিংস ৩ উইকেট নিলেও দ্বিতীয় ইনিংসে ছিলেন উইকেটশূন্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উইলিয়ামসনব্রেসওয়েল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেল

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

এপিসি থেকে ফেলে ইয়ামিন হত্যা: সাবেক এমপিসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

জুলাই ২৬, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান (সংগৃহীত)।

পছন্দ-অপছন্দ ও রাজনীতির ঊর্ধ্বে উঠে সেনাসদস্যদের পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ২৬, ২০২৬

এমএলএস অল-স্টার ম্যাচ খেলা হচ্ছে না মেসির

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT