স্থাপত্যবিদ্যায় পড়াশোনার অংশ হিসেবে পরিবেশবান্ধব মাটির তৈরি বসার স্থান নির্মাণ করছে ব্র্যাক ইউনিভার্সিটি। এমন নির্মাণশৈলী শিক্ষার্থীদের মেধা বিকাশে আরো গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করছেন শিক্ষকরা। মাটি বিশেষজ্ঞের দাবি, বসার ওই স্থানটির স্থায়িত্ব হতে পারে হাজার বছর।






