চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিহত পুলিশ আমিরুলের পরিবারের পাশে বিপিডব্লিউএন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৫ অপরাহ্ণ ৩০, নভেম্বর ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A
নিহত পুলিশ আমিরুলের পরিবারের পাশে বিপিডব্লিউএন, সমবেদনা জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দায়িত্ব পালনরত অবস্থায় বিএনপি নেতাকর্মীদের নির্মম হামলায় নিহত পুলিশ সদস্য মো. আমিরুল ইসলামের পরিবারের পাশে দাঁড়াল বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিডব্লিউএন)।

স্ত্রী ও সন্তানের ভরণপোষণ নির্বাহের লক্ষ্যে স্থায়ী আয়ের অংশ হিসেবে কমিউনিটি ব্যাংকে নিহত কনস্টেবল আমিরুলের স্ত্রীর নামে এক লাখ টাকার ফিক্সড ডিপোজিট করেছে বাংলাদেশ পুলিশের নারী সদস্যদের কল্যাণে গঠিত এ সংগঠনটি।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ডিএমপি হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে কনস্টেবল আমিরুলের স্ত্রীর হাতে এ অনুদানের চেক তুলে দেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

Banglabid

এসময় ডিএমপি কমিশনার নিহত আমিরুলের পরিবারের খোঁজ-খবর নেন। তিনি আমিরুলের পরিবারের ভবিষ্যৎ ব্যয়ভার নির্বাহে কার্যকর পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।

এর আগে ডিএমপি কমিশনারের বদান্যতা ও আন্তরিক চেষ্টায় নিহত পুলিশ কনস্টেবল মো. আমিরুল ইসলামের মৃত্যুর ৭২ ঘণ্টার মধ্যে তার পরিবারের হাতে পেনশনের চেক ও আনুতোষিক সুবিধা প্রদান করা হয়।

এ সময় বিপিডব্লিউএনের সভাপতি ও স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি আমেনা বেগম, বিপিডব্লিউএনের সহসভাপতি ও স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি শামীমা বেগম এবং বিপিডব্লিউএনের সাধারণ সম্পাদক ও ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-লালবাগ বিভাগ), (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) আসমা সিদ্দিকা মিলিসহ ডিএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Reneta

গত ২৮ অক্টোবর বিএনপি-জামায়াতের সমাবেশে আসা মানুষের নিরাপত্তায় ভোর থেকেই পল্টন বক্স কালভার্ট রোডের মাথায় দায়িত্ব পালন করছিলেন কনস্টেবল আমিরুল। এসময় বিএনপি নেতাকর্মীদের নৃশংস হামলায় তিনি মারা যান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিএমপি কমিশনারবিপিডব্লিউএনমো. আমিরুল ইসলাম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ধারাবাহিক হামলার শিকার হচ্ছেন মনোনয়ন বঞ্চিত এমপি পঙ্কজের অনুসারীরা

পরবর্তী

জিয়ার রাজনীতি থেকে বঙ্গবন্ধুর রাজনীতি করা মানে প্রমোশন: শাহজাহান ওমর

পরবর্তী
বয়স্ক ব্যক্তি একটি সুন্দর কাঠের চেয়ারে বসে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

জিয়ার রাজনীতি থেকে বঙ্গবন্ধুর রাজনীতি করা মানে প্রমোশন: শাহজাহান ওমর

শাহজাহান ওমর, বাংলাদেশি রাজনীতিবিদ, পেশাদার চেহারা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি থেকে শাহজাহান ওমরকে বহিষ্কার

সর্বশেষ

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ দিন ধরে নিখোঁজ ১৫ বছরের কিশোর

আগস্ট ৩১, ২০২৬

‘ধুরন্ধর ২’ কিংবা ‘টক্সিক’ নয়, বছরের সবচেয়ে লাভজনক ছবি এটি!

আগস্ট ৩১, ২০২৬

দুপুর জমাতে চ্যানেল আইয়ে আসছে ‘দারুণ দুপুর’

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীর ৩৮ লাখ টাকা ডাকাতি

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে মৃত্যু ৪

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT