ক্রিকেট

বিদেশি ১৫ চ্যানেলে দেখা যাবে বিপিএল

Press conference for BPL 2023 with officials and media present. Channel i News - চ্যানেল আই নিউজ

Officials and media at the BPL 2023 press conference in Bangladesh, discussing tournament details. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর মাঠে গড়াবে শুক্রবার। এবারই প্রথম আইসিসি টিভিতে (ওটিটি প্ল্যাটফর্ম) দেখা যাবে খেলা। পাশাপাশি ১৫টি বিদেশি চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে বাংলাদেশের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টি টুর্নামেন্টটি।

স্থানীয় চ্যানেল নাগরিক টেলিভিশন ও ওটিটি প্ল্যাটফর্ম দারাজ লাইভে দেখা যাবে খেলা।

বৃহস্পতিবার দুপুরে মিরপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিপিএলের টাইটেল ও গ্রাউন্ড রাইটস হোল্ডার ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়ামের সিওও খন্দকার আলমগীর।

এবারের বিপিএলে টাইটেল স্পন্সর হয়েছে ইস্পাহানি। পাওয়ার্ড বাই হিসেবে থাকছে মিনিস্টার গ্রুপ।

ভারতের ক্রিকেটপ্রেমীরা টিভি চ্যানেল ডিসকভারি-এর পাশাপাশি খেলা দেখতে পারবেন ওটিটি প্ল্যাটফর্ম ফ্যান কোড প্লাস-এ। পাকিস্তানে জিও টিভি ও পিটিভি’তে। যুক্তরাষ্ট্র ও কানাডায় ইএসপিএন সম্প্রচার করবে। এছাড়া খেলা দেখা যাবে সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, ওয়েস্ট ইন্ডিজ, মালয়েশিয়া, থাইল্যান্ড, হংকং, সিঙ্গাপুর ও আফ্রিকায়।

টাইটেল স্পন্সর ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী, ব্রডকাস্টিং রাইটস হোল্ডার সেমস অ্যান্ড ডব্লিউএসটি কনসোর্টিয়ামের নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম, ইন্টারন্যাশনাল ব্রডকাস্টিং পার্টনার টুয়েন্টিসেভেনথ স্পোর্টস-এর সিইও সঙ্গীত শিরোকদার, বিপিএলের প্রধান পৃষ্ঠপোষক ইস্পাহানির জেনারেল ম্যানেজার ওমর হান্নান ও মিনিস্টার-মাই ওয়ান গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ।

বিষয়:বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল বিপিএল-২০২৩

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…