গেল রাতে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৭৭ রানের ইনিংস খেলেন পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। করাচি থেকে ঢাকা এসে পৌঁছান সকাল ১০টার দিকে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে সাকিব আল হাসানের ফরচুন বরিশালের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচটি ধরতে চট্টগ্রাম আসেন হেলিকপ্টারে চড়ে।
টসের ১৫ মিনিট আগে হেলিকপ্টারটি অবতরণ করে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পাশের মাঠ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে। তড়িঘড়ি করে প্রবেশ করেন ম্যাচের ভেন্যুতে। তখন টসের বাকি মাত্র ১০ মিনিটি। পরে কুমিল্লার হয়ে খেলতে নামেন রিজওয়ান। টস জিতে আগে বোলিং নিয়েছে তারা।
বিপিএলে টানা তৃতীয় জয়ের খোঁজে রয়েছে বরিশাল। অন্যদিকে এবারের আসরে প্রথম জয়ের আশায় রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা।







