চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্যালারিতে বিনামূল্যে পানিসহ যা থাকছে আসন্ন বিপিএলে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৯ অপরাহ্ণ ০৬, নভেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বিপিএল ২০২৪ এর প্রেস কনফারেন্সে তিনজন কর্মকর্তা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সবশেষ প্যারিস অলিম্পিকের পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার অভিজ্ঞতা এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কাজে লাগাতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলকে আরও আকর্ষণীয় করতে যুক্ত থাকবেন প্রধান উপদেষ্টা, এমন আগেই জানিয়েছিল বিসিবি। এবার জানাল, আসরে দর্শকদের সর্বপ্রকারের সুযোগ সুবিধা রাখবে আয়োজক কমিটি।

আগামী ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএলের ১১তম আসর। বুধবার সংবাদ সম্মেলনে লোগো উন্মোচন ও স্পন্সরশীপ প্রতিষ্ঠানের নাম জানিয়েছে বিসিবি। সেখানে এমন তথ্য জানিয়েছেন বিসিবি পরিচালক ও বিপিএল গর্ভনিং কমিটির সদস্য সচিব নাজমুল আবেদীন ফাহিম।

আগের আসরগুলোতে মাঠে বসে খেলা দেখতে গিয়ে ভোগান্তিতে পড়তে হতো সমর্থকদের। বিশেষ করে অতিরিক্ত দামে খাবার কিনে খাওয়াসহ নানা অভিযোগ রয়েছে। দর্শকদের আর যাতে এসব সমস্যায় না পড়তে হয় সেবিষয়ে ভিন্ন পরিকল্পনার কথা জানিয়েছেন। বলেছেন, ‘আমি চাইব একজন দর্শক মাঠে ঢোকা থেকে বের হওয়া পর্যন্ত কোনো হেনস্তার শিকার না হয়। খাবারের দাম যেমন হওয়া উচিত তেমন যেন হয়। ওয়াশরুম ব্যবহার থেকে শুরু করে পানি পান, এমনও হতে পারে পানির জন্য কোনো টাকাও দিতে হবে না। একজন দর্শক পরিবার পরিজন নিয়ে মাঠে এসে যেন নিজের মনে করতে পারেন পুরো আয়োজনকে। যেন তারা পরেরদিন আবার মাঠে আসার আগ্রহ পায়।’

স্টেডিয়ামের বাইরে ঢাকা ও ঢাকার বাইরের জেলাগুলোতে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানোর আশ্বাস দিয়েছেন ফাহিম। সেসঙ্গে টিকিট কিনতে হেনস্তা কমাতে ই-টিকেটিং এর কথা জানিয়েছেন। বলেছেন, ‘স্টেডিয়ামের বাইরে এমনকি ঢাকার বাইরেও জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানোর পরিকল্পনা রয়েছে। টিভিতেও যারা খেলা দেখবে তারা যেন ভালো কিছু দেখতে পারে সেই চেষ্টা করা হচ্ছে। বলছি না এক আসরেই টুর্নামেন্ট ওয়ার্ল্ডক্লাস হয়ে যাবে। কিন্তু আগের আসরের চেয়ে ভালো হবে। সামনের বছরগুলোতে আরও ভালো হবে বিপিএলের মান। এবারের বিপিএলে ই-টিকেটের প্রাধান্য থাকবে বেশি, ৮০-৮৫ শতাংশ।’

এছাড়া জমকালো উপস্থাপনে ব্র্যান্ডিংয়ে পেরিমিটার ও সাইড স্ক্রিনে স্ট্যাটিক বোর্ডের বদলে এলইডি বোর্ড স্থাপন করা হবে। যা বিশ্বের সেরা সেরা টুর্নামেন্টগুলোতে দেখা যায়। পাশাপাশি জুলাই আন্দোলনের গ্রাফিতির দেখা মিলবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউনূসনাজমুল আবেদিনবিপিএলবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

আগস্ট ৬, ২০২৬

এক্সক্লুসিভ পেমেন্ট ডিসকাউন্ট নিয়ে এলো দারাজ ‘৮.৮ গ্রেট ৮ সেল’

আগস্ট ৬, ২০২৬

মেয়েদের এশিয়া কাপ টি-টুয়েন্টির সূচি চূড়ান্ত

আগস্ট ৬, ২০২৬

জেএফএ ওমেন’স ফুটবলের ফাইনাল রাউন্ড শুরু শুক্রবার

আগস্ট ৬, ২০২৬

কাঞ্চনকে দেখে যা জানালেন চিত্রনায়িকা রোজিনা

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT