চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিলিয়ানের লাল কার্ডের ম্যাচে কিংসের ড্র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৮ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

প্রথামার্ধের শেষ দিকে লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন দরিয়েলতন গোমেজ। এরপর ম্যাচের অনেকটা সময় ১০ জনের দলে পরিণত হয় বসুন্ধরা কিংস। সেখান থেকে পিছিয়ে পড়েও দুর্দান্ত ছন্দে থাকা রাকিব হোসেনের গোলে ড্র নিয়ে মাঠে ছাড়ে বর্তমান চ্যাম্পিয়ন দলটি।

কিংস অ্যারেনায় শুক্রবার প্রিমিয়ার লিগ ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে ১-১ ড্র করেছে বসুন্ধরা কিংস। ম্যাচের শুরুতে দুই দলই রক্ষণ সামলে নিয়মিত বিরতিতে আক্রমণে যায়। কিন্তু গোলের দেখা মিলছিল না কোনও দলেরই।

ম্যাচের ৪২ মিনিটে দশ জনের দলে পরিণত হয় কিংস। সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দরিয়েলতন। শেখ রাসেলের ডিফেন্ডার গানিউ আতান্দাকে বলের লড়াই ছাড়াই মাথা দিয়ে আঘাত করেন এই ব্রাজিলিয়ান। সহকারী রেফারির সঙ্গে আলোচনা করে দরিয়েলতনকে লাল এবং গানিউকে হলুদ কার্ড দেখান রেফারি ভুবন মোহন তরফদার।

দ্বিতীয়ার্ধে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামে কিংস। সোহেল রানার পরিবর্তে মাঠে নামেন রফিক। গোলরক্ষক মেহেদি হাসান শ্রাবণের পরিবর্তে মাঠে নামেন কিংসের নিয়মিত গোলরক্ষক আনিসুর রহমান জিকো।

দ্বিতীয়ার্ধে কিছু বুঝে ওঠার আগেই গোল হজম করে পিছিয়ে যায় কিংস। সুমন রেজার পাসে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে জড়ান শেখ রাসেলের জাপানি ফরোয়ার্ড কোডই লিডা। গোল হজম করে আক্রমণে মরিয়া হয়ে ওঠে দশজনের কিংস। তবে ৬৭ মিনিটে রাকিবের লক্ষ্যভেদে সমতায় ফেরে কিংস।

দ্বিতীয়ার্ধের পুরোটা সময়েই দশ জনের দল নিয়েও আক্রমণে আধিপত্য ধরে রাখে কিংস। তবে জয়ের দেখা মেলেনি তাদের। এই ড্র’য়ের ফলে ৯ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকলো কিংস। ১০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বর স্থানে রয়েছে শেখ রাসেল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বসুন্ধরা কিংসবাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলবিপিএললিড স্পোর্টসশেখ রাসেল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিদ্যুৎ সাশ্রয়ে আবার সন্ধ্যা ৭টায় শপিংমল, দোকান বন্ধ রাখার নির্দেশ

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কামরুল ইসলামকে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার নিয়োগ

জুন ১, ২০২৬
ছবি: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

জ্বালানি তেলের দাম বাড়াতে সরকার বাধ্য হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান আতিকুর রহমান রুমনের

জুন ১, ২০২৬

নওগাঁর আম পৌঁছে দিচ্ছে ঊষা অর্গানিক

জুন ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT