চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিমান ভাঙল খালেদ মাহমুদের, নোয়াখালীর স্বস্তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০০ অপরাহ্ণ ২৫, ডিসেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
খালেদ মাহমুদের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেট থেকে: অভিমান ভেঙে নোয়াখালী এক্সপ্রেসের অনুশীলনে ফিরলেন ফ্র্যাঞ্চাইজি দলটির প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন। অনুশীলন বয়কটের ঘটনাটি ভুল বোঝাবুঝি থেকে সৃষ্টি হওয়া রাগের বহিঃপ্রকাশ, বলছেন দলটির প্রধান কোচ।

ঘটনার ব্যাখ্যায় খালেদ মাহমুদ বলেছেন, ‘ভুল বোঝাবুঝির কারণেই এমনটা হয়েছে। একজন লোক দলের সঙ্গে থাকার কথা না, অথচ সে খারাপ ব্যবহার করেছে। সে কারণেই হিট অব দ্য মোমেন্টে রাগ করে চলে গিয়েছিলাম।’

সবকিছু মিলিয়ে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং টুর্নামেন্ট শুরুর আগে সমস্যার সমাধান হওয়ায় স্বস্তি প্রকাশ করে নোয়াখালীর প্রধান কোচ বলেছেন, ‘যা হয়েছে, সবই ভুল বোঝাবুঝি। টুর্নামেন্টের আগে এটা হয়ে যাওয়াই ভালো হয়েছে। মালিকপক্ষ আমাদের ভালো সাপোর্ট দিচ্ছে।’

Banglabid

এর আগে বৃহস্পতিবার দুপুরে দিকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে বৃহস্পতিবার অনুশীলনে নেমেছিল নোয়াখালী। ওই সময় হঠাৎ ক্ষুব্ধ হয়ে হঠাৎ মাঠ থেকে বের হয়ে যান খালেদ মাহমুদ।

এ সময় কোথায় যাচ্ছেন তিনি-এমন প্রশ্ন করতেই ক্ষুব্ধ সুজন বলেন, ‘আমি কোনোভাবেই বিপিএল করবো না। অনেক কোচ আছে তারা নিতে পারবে।’ এমনকি বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের কোচের দায়িত্বে থাকতে চান না বলেও জানান তিনি।

সুজন রেগে মাঠ ছেড়ে বেড়িয়ে যাওয়ার সময় নোয়াখালী এক্সপ্রেসের কয়েকজন কর্মকর্তা তাকে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন। এ সময় সুজনের সঙ্গে সিএনজিতে করে মাঠ ছাড়েন সহকারী কোচ তালহা জুবায়েরও।

Reneta

পরে জানা যায়, অনুশীলন করার জন্য মালিকপক্ষ থেকে পর্যাপ্ত বল সরবরাহ করা হয়নি। এই নিয়ে একজন কর্মকর্তার সঙ্গে তর্কে লিপ্ত হয়ে মাঠ ছাড়েন সুজন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদ মাহমুদ সুজননোয়াখালীবিপিএল-২০২৬লিড স্পোর্টসসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬

রাজধানীতে একদিনে ৫ শতাধিক গ্রেপ্তার

আগস্ট ১৬, ২০২৬

সন্ত্রাসীদের প্রতিরোধে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT