চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট না করার আহ্বান সোহানের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৭ অপরাহ্ণ ২৬, ডিসেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

নানা নাটকীয়তা শেষে মাঠে গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। টুর্নামেন্ট শুরুর আগের দিন ফ্র্যাঞ্চাইজির মালিকানা ছেড়ে দিয়েছে চট্টগ্রাম রয়্যালস। পরে দলটির মালিকানা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমন পরিস্থিতিতে ফ্র্যাঞ্চাইজিগুলোকে আরও বেশি দায়িত্ববান হওয়ার আহ্বান জানিয়েছেন রংপুর রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহান। তাগিদ দিয়েছেন দেশের ভাবমূর্তি নষ্ট হয়, এমন কিছু না করতে।

শুক্রবার ঢাকায় বসুন্ধরা স্পোর্টস সিটিতে হোম অব রাইডার্সে অনুশীলন করেছে রংপুর রাইডার্স। পরে সংবাদমাধ্যমে কথা বলেন রংপুর অধিনায়ক সোহান।

বিপিএলে নানা নাটকীয়তা নিয়ে প্রশ্নে রংপুর অধিনায়ক বলেছেন, ‘একজন খেলোয়াড় হিসেবে আমার কাজটা হচ্ছে মাঠে খেলা। আমি আসলে এগুলো নিয়ে খুব বেশি একটা চিন্তিত নই। যেটা বললাম যে মাঠের টুর্নামেন্টটা যদি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়, দলগুলোর আরও দায়িত্ব বেশি থাকা উচিত কারণ এটা একটা বিশ্বব্যাপী পরিচিত প্রতিযোগিতা যেটা সবাই অনুসরণ করছে। তাই এমন কিছু আসলে আমাদের করা উচিত না যাতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়। সবার আগে বাংলাদেশকে নিয়ে আমাদের চিন্তা করা উচিত।’

অনেকটাই গোছানো রংপুর রাইডার্স। ফ্র্যাঞ্চাইজিটির পেশাদারিত্ব নিয়ে প্রশংস করেছেন সোহান। বলেছেন, ‘আমাদের দলীয় ব্যবস্থাপনা বা মালিকপক্ষ যারা, তাদের যে আবেগ ক্রিকেটের প্রতি, তা অসাধারণ এবং অবশ্যই তাদের ধন্যবাদ জানাতে চাই। একই সাথে আমি আশা করব যে এরকম ধরনের ছয়টা দল এবং পেশাদার দল যদি আমাদের বিপিএলে আসে, তাহলে আমাদের ক্রিকেটারদের অনেক বেশি উন্নতি করার সুযোগ থাকত এবং পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট অনেক দূর যেতে পারত।’

নানা কারণেই এবারের বিপিএল আয়োজন চ্যালেঞ্জিং বলে জানিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। সোহান মনে করেন, চেষ্টার কোনো কমতি রাখছে না বোর্ড। বলেছেন, ‘আমার কাছে মনে হয় যে খুব বড় একটা চ্যালেঞ্জ এইবারের বিপিএলটা আয়োজন করা। কিন্তু একই সাথে পরিস্থিতি সবকিছু মিলিয়ে আসলে বোর্ডও অনেক চেষ্টা করছে। এখান থেকে ইতিবাচক দিক যেগুলো রয়েছে, সেগুলো নিয়ে আসলে আমাদের কাজ করা উচিত। সবগুলো দলই খুবই ভারসাম্যপূর্ণ দল। প্রতিযোগিতা শুরু হলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা টুর্নামেন্ট হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০২৬রংপুর রাইডার্সলিড স্পোর্টসসোহান
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের বিপক্ষে জিতে ১৬ বছর পর সেমিফাইনালে স্পেন, প্রতিপক্ষ ফ্রান্স

জুলাই ১১, ২০২৬

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

জুলাই ১১, ২০২৬

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT