চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা দ্বিতীয় হার রংপুরের, জিতে দুইয়ে রাজশাহী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫২ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেট থেকে: আগের ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে হার দেখেছিল রংপুর রাইডার্স। এবার রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে হারল দলটি। তাওহীদ হৃদয়ের ৫৬ বলে ৯৭ রানের অপরাজিত ইনিংসে বড় সংগ্রহ পেয়েছিল রংপুর। মোহাম্মদ ওয়াসিম ও নাজমুল হোসেন শান্তর ঝড়ো ইনিংসের সামনে নুরুল হাসান সোহানদের টানা দ্বিতীয় হারের স্বাদ পেতে হয়েছে। ৭ উইকেটে জিতে টেবিলে দুইয়ে এখন রাজশাহী।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটে নামে রংপুর। নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেটে ১৭৮ রান করে তারা। জবাবে ৫ বল হাতে রেখে জয় নিশ্চিত করে রাজশাহী।

আসরে ৭ ম্যাচে রাজশাহীর পঞ্চম জয়। ১০ পয়েন্ট নিয়ে টেবিলে দুইয়ে তারা। সমান পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে শীর্ষে চট্টগ্রাম রয়্যালস। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তিনে রংপুর। ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চারে সিলেট টাইটানস।

লক্ষ্যতাড়ায় শুরুটা ভালো হয়নি রাজশাহীর। ১৩ রানে ভাঙে উদ্বোধনী জুটি। ৭ বলে ৩ রান করে ফিরে যান তানজিদ তামিম। দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিম যোগ করেন ৮২ বলে ১৪২ রান। দলীয় ১৫৫ রানে শান্ত আউট হলে জুটি ভাঙে। ৬ চার ও ৪ ছক্কায় ৪২ বলে ৭৬ রান করে যান তিনি।

রায়ান বুর্লকে সঙ্গী করে জয় নিশ্চিত করেন ওয়াসিম। আরব আমিরাত তারকা ৭ চার ও ৬ ছয়ে ৫৯ বলে ৮৭ রানের অপরাজিত ইনিংস খেলেন। বুর্ল করেন ৫ বলে ৭ রান।

রংপুরের হয়ে আকিফ জাভেদ ২ উইকেট নেন। মোস্তাফিজ নেন ১ উইকেট।

আগে রংপুরের হয়ে ওপেনিংয়ে নামেন তাওহীদ হৃদয়। ব্যাটিং পজিশন পরিবর্তন করেই আলো ছড়িয়েছেন। শুরু থেকে আক্রমণাত্মক ছিলেন। উদ্বোধনীতে কাইল মেয়ার্সকে নিয়ে ২৬ রান তোলেন। তৃতীয় ওভারের শেষ বলে মেয়ার্স ৬ বলে ৮ করে আউট হন।

৫৭ রানে দ্বিতীয় উইকেট হারায় রংপুর। লিটন দাস ১৪ বলে ১১ রান করে যান। ৭২ রানে তৃতীয় উইকেট হারায় দলটি। ইফতিখার আহমেদ ফেরেন ১৫ বলে ৮ রান করে।

একপ্রান্ত আগলে রাখা হৃদয় চতুর্থ উইকেটে খুশদিল শাহকে নিয়ে যোগ করেন ৫১ বলে ১০১ রান। দলীয় ১৭৭ রানে খুশদিল আউট হন। ৪ চার ও ৩ ছক্কায় ২৯ বলে ৪৪ রান করেন। নুরুল হাসান সোহানকে নিয়ে ইনিংস শেষ করেন হৃদয়। তার ৫৬ বলে ৯৭ রানের অপরাজিত ইনিংসে ছিল ৮ চার ও ৬ ছক্কার মার।

রাজশাহীর হয়ে একটি করে উইকেট নেন তানজিম সাকিব, রিপন মণ্ডল, জেমস নিশাম ও সন্দীপ লামিচানে।

ট্যাগ: জেমস নিশামবিপিএল-২০২৬রংপুররাজশাহীরিপনলিড স্পোর্টসসাকিবসিলেট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ভারত থেকে শেখ হাসিনার বহিষ্কার রাজনৈতিক বিতর্ক নয়, আইনি বাধ্যবাধকতা’

পরবর্তী

মিয়ানমারের সংঘর্ষে গুলিবিদ্ধ শিশুটি মারা যায়নি

পরবর্তী
ছবি: প্রতিনিধি

মিয়ানমারের সংঘর্ষে গুলিবিদ্ধ শিশুটি মারা যায়নি

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে চায় পাকিস্তান

সর্বশেষ

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬

এনার্জি ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৬: ৫ তরুণ উদ্ভাবককে ৫০ হাজার টাকার ফেলোশিপ

আগস্ট ২৭, ২০২৬

সালাম দিয়ে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

আগস্ট ২৭, ২০২৬
নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে চ্যানেল আই অনলাইন প্রতিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

নজরুল বনাম বৃটিশ সরকার: ধুমকেতুর আগুনে রাষ্ট্রদ্রোহের মামলা!

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT