চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএল: মিরপুরে হৈচৈ, সিলেটে নীরব

আবু রায়হান ইফাত আবু রায়হান ইফাত
২:৫৪ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
মিরপুরে বিপিএল খেলা চলাকালে দর্শকদের ভিড় ও উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেট থেকে: বিপিএলের টিকিট নিয়ে মিরপুরে হুলস্থুল কাণ্ড দেখা গেছে। উদ্বোধনী দিনে টিকিট না পেয়ে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রধান ফটক ভেঙে দিয়েছিলেন একদল টিকিট প্রত্যাশী। তৃতীয় দিনে টিকিট কাউন্টার ভাঙার পাশাপাশি অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছিল মিরপুরে। পরে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট না পাওয়ার হতাশা দেখা গেছে সমর্থকদের মাঝে। সেটির ভিন্ন চিত্র দেখা গেল সিলেটে। চায়ের শহরের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একদিন পর গড়াবে টুর্নামেন্টের পরের ধাপ।

সোমবার থেকে গড়াবে বিপিএল ২০২৫ আসরের সিলেট পর্ব। দিনের প্রথম ম্যাচে দুপুর দেড়টায় স্বাগতিক সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে টেবিল টপার রংপুর রাইডার্স। দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ছয়টায় বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী।

দুটি বড় ম্যাচ হওয়ার পরও সিলেটে টিকিট কাউন্টারগুলো ফাঁকা দেখা গেছে রোববার বিকেল পর্যন্ত। সিলেট পর্বে মোট পাঁচটি ক্যাটাগরিতে টিকিটের ব্যবস্থা করা হয়েছে। সর্বনিম্ন ১৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২০০০ টাকা মূল্যের টিকিট রাখা হয়েছে।

গ্রিন হিল এরিয়া, পশ্চিম গ্যালারি ও শহীদ আবু সায়েদ স্ট্যান্ডের টিকিট মূল্য ধরা হয়েছে ১৫০ টাকা। পূর্ব গ্যালারির টিকিটের মূল্য ২৫০ টাকা। ক্লাব হাউজ ৫০০ টাকা, জিরো ওয়েস্ট জোন ৬০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডে টিকিটের মূল্য ধরা হয়েছে ২০০০ টাকা। যা মিরপুরের চেয়ে কমই। মিরপুরে সর্বনিম্ন টিকিটের দাম ছিল ২০০ টাকা। সর্বোচ্চ ২০০০ টাকা।

সিলেট পর্বে অনলাইনের পাশাপাশি তিনটি কাউন্টারে সরাসরি টিকিট বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে। লাক্কাতুরায় স্টেডিয়াম সংলগ্ন কাউন্টার, শিশু একাডেমি কাউন্টার এবং মধুমতি ব্যাংকের আম্বারখানা শাখা থেকে সরাসরি টিকিট নিতে পারবেন আগ্রহীরা। টিকিট কাউন্টারের দৃশ্য মিরপুর থেকে পুরোপুরি ভিন্ন সিলেটে। হাতেগোনা কয়েকজন ছাড়া টিকিট প্রত্যাশীর দেখা মেলেনি। ভিড় ছাড়াই টিকিট নিতে পারছেন দর্শকরা।

স্টেডিয়াম সংলগ্ন কাউন্টারে চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথা হয় সৈকত ইসলাম নামের একজন টিকিট প্রত্যাশীর সঙ্গে। ক্লাব হাউজের তিনটি টিকিট নিয়েছেন তিনি। কোনপ্রকার ভিড় ঠেলা ছাড়া টিকিট পেয়ে খুশি তিনি। কোনো অভিযোগ নেই সৈকতের, ‘খুব সহজে টিকিট পেয়েছি, ভিড় নেই। কালকে খেলা দেখতে পারবো তাই ভালো লাগছে। কালোবাজারি হচ্ছে না, নির্ধারিত দাম দিয়ে টিকিট কিনতে পেরেছি, তাই বিসিবিকে ধন্যবাদ।’

মিরপুরে ম্যাচের আগেরদিন কয়েকঘণ্টার মধ্যেই অনলাইনের টিকিট সোল্ড আউট হতে দেখা গেছে। সিলেট পর্বে অবশ্য তা হচ্ছে না। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অনলাইনে উঁকি দিয়ে দেখা গেছে অধিকাংশ টিকিটই পর্যাপ্ত সংখ্যায় অবিক্রীত রয়েছে।

ট্যাগ: টিকিটবিপিএল ২০২৫বিসিবিলিড স্পোর্টসসিলেট পর্ব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১৭ বছরেই চলে গেলেন ঢাকার বাঁহাতি স্পিনার মোহিন

পরবর্তী

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস আটক

পরবর্তী
সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস আটক

টিউলিপ সিদ্দিকের ছবি, লন্ডনে অবস্থানরত. Channel i News - চ্যানেল আই নিউজ

লন্ডনে টিউলিপ সিদ্দিকের আরও একটি ‘ফ্রি’ ফ্ল্যাটের খোঁজ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা দেওয়ার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে একঘরে করতে যেসব দেশের সঙ্গে বাণিজ্য বন্ধ করতে চাইছে যুক্তরাষ্ট্র

আগস্ট ২৫, ২০২৬

বরিশাল থেকে সবধরনের বাস চলাচল বন্ধ, নেপথ্যে কী?

আগস্ট ২৫, ২০২৬

ছেলেদের বিপক্ষে খেলে এশিয়া কাপের প্রস্তুতি পাকিস্তানের মেয়েদের

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT