চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছবিগল্প: বিপিএল ঘিরে সিলেটে শেষ মুহূর্তের প্রস্তুতি

আবু রায়হান ইফাতআবু রায়হান ইফাত
৩:৫৭ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বর্ণিল সাজে সজ্জিত সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের প্রধান ফটক

বর্ণিল সাজে সজ্জিত সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের প্রধান ফটক

সিলেট থেকে: মিরপুরে পর্দা উঠেছে বিপিএলের। ঢাকায় আট ম্যাচ হয়ে এবার শুরু হচ্ছে সিলেট পর্ব। আয়োজন ঘিরে প্রস্তুত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ম্যাচ গড়ানোর আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে দৃষ্টিনন্দন ভেন্যুটি।

সোমবার গড়াবে আসরে সিলট পর্বের প্রথম দুম্যাচ। দুপুর দেড়টায় দিনের প্রথম ম্যাচে স্বাগতিক সিলেটের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ছয়টায় ফরচুন বরিশালের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী।

এবারের আসরে মোট ১২ ম্যাচ গড়াবে সিলেটে। খেলা সামনে রেখে বর্ণিল সাজ দেয়া হয়েছে স্টেডিয়ামটিতে। গ্যালারির সৌন্দর্য বাড়ানোর কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। তবে বাইরের অংশে কাজ চলছে। রঙের পাশাপাশি বুথ বসানোর কাজ চলছে।

ব্রডকাস্টাররাও বিপিএল সম্প্রচারের যাবতীয় প্রস্তুতি শেষ করেছে। মাঠে ডিজিটাল বোর্ড বসানোর কাজ হয়ে গেছে।

সিলেটের উইকেট স্পোর্টিং হিসেবে খ্যাত। স্বাভাবিকভাবে মিরপুরের তুলনায় এখানে রান বেশি হয়। বিপিএলের এবারের আসরে মিরপুরেও রানের দেখা মিলছে। একাধিক ইনিংসে দুইশতাধিক রান এসেছে। সেঞ্চুরিও দেখা গেছে দুটি। আশা করা হচ্ছে, সিলেটেও বইবে রানবন্যা।

ভেন্যু প্রস্তুত হওয়ার পাশাপাশি দলগুলো নিজেদের প্রস্তুতি সেরে নিচ্ছে। দিনের শুরুতে আউটারে বরিশাল ও রাজশাহী অনুশীলন সেরে নিয়েছে। দ্বিতীয় ভাগে অনুশীলন করেছে রংপুর ও সিলেট। শেষভাগে অনুশীলন করছে ঢাকা ক্যাপিটালস। ছবিগল্পে দেখে নেয়া যাক শেষ হুহূর্তের প্রস্তুতি।

শেষ মুহূর্তের প্রস্তুতি সারছেন ভেন্যু স্টাফরা
গ্যালারির বাইরের অংশে লাগানো হচ্ছে রঙ
ডিজিটাল বোর্ড স্থাপন করা হচ্ছে
সিলেট পর্ব মাতাতে প্রস্তুত মাঠ
স্যাটেলাইট সংযোগ স্থাপনের কাজ করছেন সংশ্লিষ্টরা
আউটারে অনুশীলন করছে দুর্বার রাজশাহী ও ফরচুন বরিশাল
পিচ পরিদর্শন করছেন আম্পায়ার্স টিমের সদস্যরা
Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিকিটবিপিএল ২০২৫বিসিবিলিড স্পোর্টসসিলেট পর্ব
শেয়ারTweetPin

সর্বশেষ

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড

জুলাই ৮, ২০২৬

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT