চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিরাজের দেয়া আত্মবিশ্বাস কাজে লাগিয়ে ‘সফল’ খালেদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৪ অপরাহ্ণ ২৮, ডিসেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
খালেদ আহমেদ

খালেদ আহমেদ

সিলেট থেকে: বিপিএলের দ্বিতীয় দিনে নোয়াখালী এক্সপ্রেস ও সিলেট টাইটানসের ম্যাচটি ছিল বেশ রোমাঞ্চকর। ১৮তম ওভারে মেহেদী হাসান রানা করেন হ্যাটট্রিক। আগের দুই ওভারে আরও দুই উইকেট হারানো সিলেট ১১৭ থেকে ১২৫ রান করতেই ৫ উইকেট হারায়। যদিও শেষবল পর্যন্ত গড়ানো ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে মেহেদী মিরাজ-খালেদ আহমেদরা। ক্ষণে ক্ষণে ম্যাচের রূপ বদলালেও আত্মবিশ্বাসী ছিল সিলেট। বলেছেন, ম্যাচ সেরা খালেদ আহমেদ।

শেষদিকে দ্রুত পাল্টে যেতে থাকে পরিস্থিতি। ১৮তম ওভারে রানা হ্যাটট্রিক করলে চাপে পড়ে যায় সিলেট। আগের দুই ওভারেও উইকেট হারানো দলটি ৩ উইকেটে ১১৭ রান থেকে হঠাৎ করেই ৮ উইকেটে ১২৫ রানে নেমে আসে।

শেষ দুই উইকেটে দাঁড়িয়ে তখন স্বাগতিকদের সামনে সমীকরণ দাঁড়ায় ১২ বলে ১৯ রান। শেষ ওভার শুরুর সময় প্রয়োজন ছিল ৬ বলে ১৩ রান। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস সেই ওভারের দায়িত্ব দেয় মিডিয়াম পেসার সাব্বির হোসেনকে।

সাব্বিরের ওভারে প্রয়োজনীয় রান তুলে নেয় সিলেট। শেষ বল পর্যন্ত লড়াই গড়ালেও এক উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে তারা। ম্যাচ শেষে এই রান তাড়ার পেছনের পরিকল্পনার কথা জানান দলের প্রতিনিধি হয়ে আসা খালেদ আহমেদ।

নোয়াখালীর বিপক্ষে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন খালেদ আহমেদ। ম্যাচের পর ৩৩ বর্ষী ডানহাতি পেসার বলেছেন, ‘প্রথম ম্যাচে এতটা (ভালো বোলিং) হয়নি। আজকে (দ্বিতীয় ম্যাচে) আত্মবিশ্বাসী ছিলাম, পাওয়ার প্লেতে বল করলে যেন দলকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারি। আমাকে অধিনায়ক আত্মবিশ্বাস দিয়েছে, আমি আমারটা দেওয়ার চেষ্টা করেছি।’

‘দেখেন শেষ দিকে খেলা। আমি ছয় মেরে দিলে তো খেলা শেষ হয়ে যাবে। আমি চেষ্টা করেছি যেন ছয়টা হয়। হয়তো মিস টাইমিং হয়ে গেছে। টাইমিং হলে ছয়টা হয়ে যেত।’

Reneta

‘শুক্রবার হারার পর আমি বাইরে গিয়েছিলাম। সবাই আমার সঙ্গে কথা বলেছে, আফসোস করছিল, জিততে পারলে ভালো হতো। আমি বলে এসেছিলাম ইনশাআল্লাহ আজকে জিতব। আলহামদুলিল্লাহ সবাই সাপোর্ট করেছে। সিলেটে সবসময় দর্শক হয়। এরকম ভালো খেলা হলে দর্শক হয়। মাঠে দর্শক থাকলে খেলতেও ভালো লাগে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদ আহমেদনোয়াখালী এক্সপ্রেসবিপিএল ২০২৫মেহেদী হাসানলিড স্পোর্টসসিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামসিলেট টাইটানস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘরের মাঠে বসনিয়ার বিপক্ষে ড্র দিয়ে শুরু কানাডার

জুন ১৩, ২০২৬

যে কারণে কানাডায় ঘানার প্রথম বিশ্বকাপ ম্যাচটি খেলা হচ্ছে না থমাসের

জুন ১৩, ২০২৬

কানাডায় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে ভোলেননি সঞ্জয়

জুন ১৩, ২০২৬

বিশ্বকাপ উদ্বোধনীতে শাকিরার পরা কেডস কোন ব্র্যান্ডের, দাম কত?

জুন ১৩, ২০২৬

কানাডায় ঝলমলে আয়োজনে আরেকবার উদ্বোধন হল বিশ্বকাপের

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT