চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্থগিত হয়ে যাচ্ছে বিপিএল?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫০ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A
Bangladesh Premier League 2023 logo with cricket and cityscape background. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেটারদের নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের আপত্তিকর মন্তব্য ঘিরে মুখোমুখি অবস্থানে খেলোয়াড়রা ও বোর্ড। এরমধ্যেই নাজমুলকে বোর্ডের অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে বিসিবি। তাতেও ফলপ্রসূ কিছু হয়নি। বৃহস্পতিবার বিপএলের প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচও গড়ায়নি। জানা গেছে, অনির্দিষ্টকালের জন্য স্থগিতই করা হয়েছে বিপিএলের দ্বাদশ আসর।

বিসিবির একটি সূত্র চ্যানেল আই অনলাইনকে আসর স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। বলেছেন, ‘খেলোয়াড়দের দ্বিতীয় ম্যাচের আগে মাঠে আসার জন্য অনুরোধ করা হয়েছিল। তবে আসেননি। সুতারং, অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হচ্ছে বিপিএল এবারের আসর। আজ রাতে ফ্র‌্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে বৈঠক করবে বোর্ড। সেখানে আনুষ্ঠানিকভাবে ফ্র‌্যাঞ্চাইজিগুলোকে জানিয়ে দেয়া হবে।’

বৃহস্পতিবার বিকেলে বোর্ডের একটি সূত্র জানিয়েছিল, যদি আজকের মধ্যে ক্রিকেটাররা খেলায় না ফেরেন, তাহলে অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করা হবে। দ্বিতীয় ম্যাচেও খেলোয়াড়রা না আসায় সেই কঠিন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

দিনের প্রথম খেলায় মাঠে নামার কথা ছিল নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের। সন্ধ্যা ৬টায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়র্সের। ক্রিকেটারদের বয়কটের কারণে কোন ম্যাচই গড়ায়নি।

ঘটনার সূত্রপাত, বুধবার ক্রিকেটারদের বেতন নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। তিনি বলেন, ‘বিশ্বকাপে না গেলে ক্রিকেটারদের ক্ষতিপূরণ কেন দিবো? ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, তাহলে ওদের পিছে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করতেছি, আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি? চাচ্ছি? এই প্রশ্নের উত্তর দেন আমাকে।’

এমনকি খেলোয়াড়দের ক্ষতিপূরণ চাওয়ারও সুযোগ নেই বলেন নাজমুল। বলেন, ‘এই বিষয়টা (ক্ষতিপূরণ) তুলতেই পারবে না। কারণ, আমরা যে ওদের পিছে এত খরচ করতেছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারতেছে না, আজ পর্যন্ত আমরা একটাও বৈজ্ঞানিক সিদ্ধান্ত আনতে পারছি? কোন একটা জায়গায় আমরা কতটুকু কী করতে পারছি? আমরা তাইলে তো প্রত্যেকবারই বলতে পারি যে তোমরা খেলতে পারো নাই, তোমাদের পিছে যা খরচ করছি এটা এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি। ফেরত দাও।’

Reneta

এরপর বুধবার রাতে ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব) সভাপতি মোহাম্মদ মিঠুন সাংবাদিকদের সঙ্গে অনলাইন বৈঠকে নাজমুলের পদত্যাগ দাবি করেন। পাশাপাশি সময় বেধে দেন বৃহস্পতিবার দুপুরের ম্যাচের আগে পদত্যাগ না করলে বিপিএলের ম্যাচ খেলবেন না ক্রিকেটাররা।

সময় পেরিয়ে গেলেও নাজমুল পদত্যাগ না করায় বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচ বয়কট করে সংবাদ সম্মেলনে বসে কোয়াব। জানায়, ‘বোর্ড ৪৮ ঘণ্টা সময় চেয়েছে, ৪৮ ঘণ্টা পর যদি ওনাকে না সরিয়ে দেয় আবার খেলা বন্ধ হবে। আমরা মাঠে যাবো এক শর্তে, যদি বিসিবি থেকে গণমাধ্যমের সামনে ঘোষণা আসে ৪৮ ঘণ্টা পর উনি থাকবেন না।’

বিসিবি এরপর নাজমুলকে অর্থ কমিটির দায়িত্ব থেকে অপসারণের কথা জানায়। তাতেও সন্তুষ্ট হতে পারেননি ক্রিকেটাররা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকাবিপিএলবিপিএল ২০২৫বিসিবি
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT