চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পারফরম্যান্স করেই চ্যাম্পিয়ন হতে চায় কুমিল্লা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৭ অপরাহ্ণ ২৯, ফেব্রুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
কুমিল্লা ক্রিকেট দলের খেলোয়াড়রা পারফরম্যান্সের মাধ্যমে চ্যাম্পিয়ন হতে চায়. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলের চলতি আসরের প্রথম কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে হারিয়ে পঞ্চমবারের মত ফাইনালে ওঠেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এবার ফরচুন বরিশাল। দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুরকেই হারিয়ে ফাইনালে এসেছে কীর্তণখোলা পাড়ের দলটি। ২০২২ আসরেও ফাইনালে মুখোমুখি হয়েছিল দুদল। সেবার ১ রানে বরিশালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কুমিল্লা। বিপিএলের ফাইনালে কখনোই না হারা কুমিল্লা পরিসংখানেও এগিয়ে। তবে পারফরম্যান্স করেই চ্যাম্পিয়ন হতে চায় তারা।

চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লার সামনে রয়েছে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। সবশেষ দুই আসরের পাশাপাশি ২০১৫ ও ২০১৯ সালে ফাইনাল উঠেও শিরোপা জিতেছিল কুমিল্লা। তবে এবারের ফাইনালে ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচটি যে সহজ হবে না সেটি জানা আছে কুমিল্লার জাকের আলি অনিকেরও। তাই বলেছেন, পারফরম্যান্স করতে চান তারা।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাতটায় শিরোপার মহারণে নামবে দু’দল। তার আগের দিন বৃহস্পতিবার রাজধানীর আহসান মঞ্জিলে ট্রফির সঙ্গে ফটোসেশন সেরে নিয়েছে দুই দলের দুই প্রতিনিধি।

Banglabid

কুমিল্লার প্রতিনিধি হয়ে এসেছিলেন জাকির আলি। ফটোসেশন শেষে বলেছেন, ‘ফাইনালে উঠলেই যে ট্রফি পেয়ে যাব এমন কিছু না। ফাইনালে পারফরম্যান্স করেই কুমিল্লা প্রত্যেকবার চ্যাম্পিয়ন হয়েছে। এই বছরে এর ব্যতিক্রম থাকবে না। ফাইনালে উঠেছি, এখানে আমাদের লক্ষ্য থাকবে ভালো পারফরম্যান্স করা।’

‘যদি আমাদের চ্যাম্পিয়ন হতে হয়, একটা জিনিস হচ্ছে কুমিল্লা এসব বড় ম্যাচ খেলে অভ্যস্ত। কুমিল্লা ফাইনাল খেলে অভ্যস্ত। দল হিসেবে আমরা জানি কীভাবে বড় পারফরম্যান্স করতে হয়। ওইদিকেই ফোকাস থাকবে। ওই অনুযায়ী খেলার চেষ্টা করব।’

প্লে-অফে সেরা দুইয়ে না থেকেও ফাইনাল খেলছে ফরচুন বরিশাল। এলিমিনেটর ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়েছে দলটি। তারপর দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে পাত্তাই দেয়নি তামিম ইকবালের দল। দল হিসেবে বরিশালকে বেশ ভালোভাবেই মূল্যায়ন করছে কুমিল্লা।

Reneta

‘যেহেতু ফাইনাল ম্যাচ। অবশ্যই বরিশাল দল অনেক ভালো খেলেই ফাইনালে এসেছে। আমরা প্রতিপক্ষ হিসেবে সবসময় সব দলকে সম্মান করি। ফাইনালেও এর ব্যতিক্রম থাকবে না। আমরা সবসময় চেষ্টা করি আমাদের সেরা ক্রিকেট খেলতে। ফাইনালেও আমরা সেরা ক্রিকেট খেলার চেষ্টা করব।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আহসান মঞ্জিলকুমিল্লা ভিক্টোরিয়ান্সজাকিরফরচুন বরিশালফাইনালবিপিএল-২০২৪লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

অর্থনীতির চাকা সচল করতে প্রধানমন্ত্রীর উদ্যোগ, বাস্তবে কেন ধীরগতি?

আগস্ট ১৫, ২০২৬

ঘুষ দিয়ে শিক্ষকদের প্রাপ্য টাকা তোলা জাতির জন্য দীনতা-হীনতা: প্রধানমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬

যে সময় শ্রমিকের জীবন যাপন করতে হয়েছিলো মিলনকে!

আগস্ট ১৫, ২০২৬

প্রকৃতি আমাদের শেখায়—সবকিছুই একদিন বদলে যায়

আগস্ট ১৫, ২০২৬

যে কারণে মেসির অনুশীলনে গোপনীয়তা চান মিয়ামি কোচ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT