চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিনেই ভাগ্য বদলালেন সাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৮ অপরাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান ব্যাটিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১৯ বিশ্বকাপে চ্যালেঞ্জ নিয়েই তিনে ব্যাটে করেছিলেন সাকিব আল হাসান। যুক্তরাজ্যের সেই আসরটিতে দুই সেঞ্চুরি ও পাঁচ ফিফটিতে ৮ ম্যাচে ৬০৬ রান করেন টাইগার অলরাউন্ডার। এরপর নানা কারণে নানা সময় ব্যাটিংঅর্ডারে পরিবর্তন হয়েছিল সাকিবের। চলতি বিপিএলেও চোখের সমস্যায় ব্যাটে হাতে সুবিধা করতে পারছিলেন না। ব্যাটে নেমেছিলেন বেশ কয়েকটি পজিশনে। তবে সেই তিনে নেমেই ভাগ্য বদলালেন টাইগার কিংবদন্তি। মিরপুরে ব্যাট হাতে দেখিয়েছেন ঝলক, বল হাতে ছিলেন চিরচেনা রূপেই। তার অলরাউন্ড নৈপুন্যে ঢাকাকে বড় ব্যাবধানে হারিয়েছে রংপুর রাইডার্স।

চোখের চিকিৎসা করাতে চলতি বিপিএলে প্রথম ম্যাচ খেলেই সিঙ্গাপুরে যান সাকিব। সিলেট পর্ব দিয়ে আবার মাঠে ফেরেন। ব্যাট করতে সমস্যা হওয়ায় ফেরার ম্যাচে ব্যাটও করেননি। পরের ম্যাচগুলোতে মাঠে নামলেও রান পাননি উল্লেখযোগ্য। তবে ঢাকায় ফিরে একটি চার ও তিনটি ছক্কায় ২০ বলে ৩৪ রান করেন সাকিব। পাশাপাশি বল হাতে ৪ ওভার বল করে ১৬ রান খরচায় ৩ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা।

তিন নম্বরে ব্যাটে নেমে সাকিব উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন। আর নিজেই নাকি এই পজিশনে ব্যাট করতে চেয়েছেন সাকিব। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে রংপুর অধিনায়ক জানিয়েছেন এমনটাই। বলেছেন, ‘সাকিব ভাই নিজেই তিনে ব্যাটিং করতে চাচ্ছিলেন। চাচ্ছিলেন একটু সময় নিয়ে ব্যাটিং করতে, শেষ দিন অনুশীলনের সময় তিনি বলেছেন তিনে ব্যাটিং করলে ভালো হবে, আমার কাছে মনে হয় পুরো টিম ম্যানেজমেন্ট তাকে এই সাপোর্ট দিয়েছে।’

ধকল সামলে সাকিবের এভাবে ফিরে আসা নিজেদের জন্য অনুপ্রেরণা হিসেবে দেখছেন সোহানরা। রংপুর অধিনায়ক বলেছেন, ‘সাকিব ভাই যেভাবে দলের প্রতি নিবেদিত ছিলেন, নিজের প্রতি নিবেদিত ছিলেন, আমার কাছে মনে হয় এটা সবচেয়ে বড় জিনিস। তিনি যেভাবে চেষ্টা করতেছিলেন, ভালো খেলছেন। দেখেন এই সময়ে এসে আমার কাছে হয়, সাকিব ভাইয়ের পাওয়ার কিছু নেই এখান থেকে। অনেক কিছু পাইছেন, উনি যেভাবে নিজেকে তৈরি করার জন্য চেষ্টা করতেছিলেন, ব্যক্তিগতভাবে অনুশীলন বলেন, সবকিছু মিলিয়ে আপনারা জানেন উনি সংগ্রাম করতেছিলেন কিছু কারণে। ফিরে আসার জন্য যেভাবে চেষ্টা করতেছিলেন, এটা আমাদের কাছে অনেক বেশি অনুপ্রেরণার।’

সাকিবের ফিরে আসার পথে টিম ম্যানেজমেন্টের অনেক বেশি সাপোর্ট ছিল বলে জানিয়েছেন সোহান। বলেছেন, ‘পুরো টিম ম্যানেজমেন্ট উনাকে সমর্থন করছে এবং উনি নিজে থেকে অনেক বেশি চেষ্টা করতেছেন যেটা আমি বললাম। আমরা কাছ থেকে দেখতেছি, সে কতটা চেষ্টা করতেছে, জায়গাটায় ফেরার জন্য। এ রকম একটা ইনজুরিতে থাকলে বা প্লেয়ার যখন স্ট্রাগল পিরিয়ডে থাকে তখন অনেক বেশি মোটিভেশন দরকার হয়। ঐ জায়গা থেকে মনে হয় টিম ম্যানেজমেন্টের পুরো সাপোর্ট তার সাথে রয়েছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুর্দান্ত ঢাকাবিপিএল-২০২৪মিরপুররংপুর রাইডার্সলিড স্পোর্টসসাকিবসোহান
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক রহমানের ভারত সফর ও শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন রিভা গঙ্গোপাধ্যায়

আগস্ট ৮, ২০২৬

ড্যাবের চিকিৎসক সমাবেশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬

কাকে লক্ষ্য করে সৌদি-পাকিস্তান-তুরস্ক প্রতিরক্ষা চুক্তি?

আগস্ট ৮, ২০২৬

বাসের ধাক্কায় অটোরিকশা দুমড়েমুচড়ে প্রাণ গেল ২ জনের

আগস্ট ৮, ২০২৬

তাইজুলের চোট নিয়ে মিলল স্বস্তির খবর

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT