ক্রিকেট

তামিমের অন্যরকম ‘একশ’

বাংলাদেশ ক্রিকেটার তামিম ইকবাল, দলের সঙ্গে মাঠে বসে থাকছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের সদস্য তামিম ইকবাল দলের সঙ্গে বসে আছেন, মাঠের পরিবেশ দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিপিএলের সব আসর মিলিয়ে এপর্যন্ত সর্বোচ্চ রানের মালিক তামিম ইকবাল। সবার আগে তিন হাজারের মাইলফলকে প্রবেশ করে তার রানসংখ্যা এখন ৩,২০৩। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে বিপিএলে ১০০ ছক্কার মাইলফলকেও সবার আগে পৌঁছালেন দেশসেরা ওপেনার।

বুধবার দুর্দান্ত ঢাকার বিপক্ষে নামার আগে শত ছক্কার ঘরে পৌঁছাতে তামিমের দরকার ছিল একটিমাত্র ছয়। ম্যাচে চারটি ছক্কা হাঁকান তামিম। ১০৩ ছক্কায় তালিকায় দুইয়ে অবস্থান তার। আগে আছেন কেবল উইন্ডিজ কিংবদন্তি ক্রিস গেইল। বিপিএলে তার ছক্কা সংখ্যা ১৪৩টি।

বিপিএলে শত ছক্কার কাছাকাছি আছেন মুশফিকুর রহিম, ইমরুল কায়েস ও মাহমুদউল্লাহ রিয়াদ। যার মধ্যে মুশফিক ও ইমরুলের বর্তমান ছক্কাসংখ্যা ৯৭। রিয়াদের ৯৫টি।

অনন্য অর্জনের দিনে সাতটি চার ও চারটি ছক্কায় ৪৫ বল ৭১ রানের অনবদ্য ইনিংস খেলেছেন তামিম ইকবাল। তার ব্যাট হাতে ঝড়ের পর খালেদ-সাইফউদ্দীনের ঘূর্ণিতে ঢাকাকে ২৭ রানে হারিয়েছে বরিশাল।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার দিনের প্রথম ম্যাচে টসে জিতে আগের ব্যাটে নেমে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ১৮৬ রানের সংগ্রহ গড়েছিল বরিশাল। জবাবে ৮ উইকেটে ১৫৯ রানে থামে ঢাকার ইনিংস।

বিষয়:তামিম দুর্দান্ত ঢাকা ফরচুন বরিশাল বিপিএল-২০২৪

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…