চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টসে জিতে কুমিল্লাকে ব্যাটে পাঠালো তামিমের বরিশাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৪ অপরাহ্ণ ০১, মার্চ ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

ফাইনাল দিয়েই পর্দা নামছে বিপিএল দশম আসরের । শিরোপার মহারণে লড়ছে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। প্রথম শিরোপা জয়ের লক্ষ্যে নামা বরিশাল অধিনায়ক তামিম ইকবাল জিতেছেন টসে। টসে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লিটন দাসের কুমিল্লাকে আগে ব্যাটের আমন্ত্রণ জানিয়েছে কীর্তণখোলা পাড়ের দলটি।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ছটায় গড়াবে ফাইনালের লড়াই।

আসর জুড়ে দুর্দান্ত পারফর্ম করে পঞ্চমবার ফাইনালে পা রেখেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আগের চারবারই শিরোপা জিতেছে তারা। পঞ্চম শিরোপার লক্ষ্যে শক্তিশালী একাদশ সাজিয়েছে তারা। কুমিল্লার হয়ে শিরোপার মঞ্চ মাতাবেন লিটন দাস, তাওহীদ হৃদয়, আন্দ্রে রাসেল, মঈন আলী, সুনিল নারিন ও জনসন চার্লসরা। ফাইনালে ফিরেছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। চট্টগ্রামে অনুশীলনের সময় মাথায় চোট পেয়ে ছিটকে যান এই তারকা পেসার। তবে দ্রুতই সুস্থ হয়ে মাঠে ফিরেছেন তিনি।

অন্যদিকে ফরচুন বরিশালের দ্বিতীয় ফাইনাল এটি। ২০২২ আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ১ রানে হেরে শিরোপা বঞ্চিত হয়েছিল তারা। এরআগেও অবশ্য দুবার ফাইনালে উঠেছিল বরিশাল, তবে ভিন্ন নামে। ২০১২ সালে বরিশাল বার্নাস প্রথমবার ফাইনালে ওঠে হেরে যায় ঢাকা গ্লাডিয়েটর্সের কাছে। ২০১৫ সালে দ্বিতীয়বার ফাইনাল খেলে বরিশাল বুলস নামে। সেবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হেরে রানার্সআপ হয় তারা।

নিজেদের প্রথম শিরোপা ঘরে তোলার লক্ষ্যে তারকা ক্রিকেটারদের নিয়েই একাদশ সাজিয়েছে বরিশাল। তামিম, মুশফিক, মাহমুদউল্লাহদের পাশাপাশি আছেন ডেভিড মিলার, কাইল মায়ার্সরা। এছাড়া মিরাজ, সৌম্য ও সাইফউদ্দীনরা তো আছেনই।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: লিটন দাস (অধিনায়ক), সুনিল নারিন, তাওহীদ হৃদয়, জনসন চার্লস, মঈন আলী, আন্দ্রে রাসেল, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকির আলি অনিক, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, রোহনাত দৌলা বর্ষণ।

Reneta

ফরচুন বরিশাল একাদশ: তামিম ইকবাল (অথিনায়ক), কাইল মায়ার্স, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, ডেভিড মিলার, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দীন, জেমস ফুলার, ওবেদ ম্যাককয় ও তাইজুল ইসলাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুমিল্লা ভিক্টোরিয়ান্সটসতামিমফরচুন বরিশালফাইনালবিপিএল-২০২৪লিটনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে জামায়াতের গণমিছিল

আগস্ট ১, ২০২৬

জুলাই আন্দোলনে কারাবন্দীদের জুলাইযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সালাউদ্দিন তানভীরকে আরেকবার অব্যাহতি দিল এনসিপি

আগস্ট ১, ২০২৬

বিশ্বজুড়ে ‘স্পাইডার-ম্যান’ উন্মাদনা, বক্স অফিসেও অপ্রতিরোধ্য

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT