চট্টগ্রাম থেকে: চার ম্যাচ পর সিলেট স্ট্রাইকার্সের হয়ে ম্যাচ খেলার সুযোগ পেলেন রুবেল হোসেন। বল হাতে নিয়ে প্রথম বলেই তুলে নিলেন সৌম্য সরকারের উইকেট। বিপিএল অভিষেক রাঙাতে পারলেন না ঢাকা ডমিনেটরসের আরেক ব্যাটার রবিন দাসও।
পাকিস্তানি স্পিনার ইমাদ ওয়াসিমের প্রথম বলেই হলেন বোল্ড। বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিনের শুরুটা হল হতাশার। তিন ম্যাচ পর একাদশে সুযোগ পেয়ে প্রমাণ করতে পারলেন না নিজেকে।
হতাশাজনক পারফরম্যান্সও করেছে ঢাকা। টস জিতে ব্যাট করতে নেমে সিলেটের বিপক্ষে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তুলেছে মাত্র ১২৮ রান। সর্বোচ্চ ৩৯ রান করেন অধিনায়ক নাসির হোসেন।
টানা চার জয়ে বিপিএলে উড়তে থাকা মাশরাফী বিন মোর্ত্তজার সিলেট আরও একটি জয়ের সম্ভাবনা জাগিয়েছে।







