চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকাকে হারালেই প্লে-অফে রংপুর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫১ অপরাহ্ন ০২, ফেব্রুয়ারি ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

শুরুটা ভালো না হলেও শেষ ধাপে জ্বলে উঠেছে রংপুর রাইডার্স। টানা তিন জয়ে বিপিএলে প্লে-অফ নিশ্চিতের অপেক্ষায় নুরুল হাসান সোহানের দল। শুক্রবার রাতের ম্যাচে মিরপুরে ঢাকা ডমিনেটরসকে হারালেই শেষ চার নিশ্চিত হবে দলটির।

রংপুর জিতলে বিপিএল থেকে ছিটকে যাবে ঢাকা, খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টেবিলের চতুর্থ স্থানে থাকা রংপুরের ৮ ম্যাচে ১০ পয়েন্ট। শুক্রবার জয় পেলে তাদের পয়েন্ট হবে ১২।

ঢাকা, খুলনা, চট্টগ্রামের সুযোগ থাকবে না রংপুরকে ছোঁয়ার। ১০ ম্যাচে ঢাকার ৬ পয়েন্ট। সমান ৯ ম্যাচে খুলনা ও চট্টগ্রামের পয়েন্ট মোটে ৪ করে।

ডাবল লিগ পদ্ধতির আসরে প্রতিটি দল পাবে ১২ ম্যাচ। শেষ চারের প্লে-অফ নিশ্চিত করেছে মাশরাফীর সিলেট স্ট্রাইকার্স (১০ ম্যাচে ১৬ পয়েন্ট), সাকিবের ফরচুন বরিশাল (৯ ম্যাচে ১২ পয়েন্ট), ইমরুলের কুমিল্লা ভিক্টোরিয়ান্স (৯ ম্যাচে ১২ পয়েন্ট)।

১২ ম্যাচের সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুটি দল প্লে-অফে সুযোগ পাবে বাড়তি সুবিধার ‘কোয়ালিফায়ার-১’ ম্যাচ খেলার। যেখানে শীর্ষ দুটি দল মুখোমুখি হবে। জয়ী দল সরাসরি উঠে যাবে ফাইনালে। হেরে যাওয়া দল এলিমিনেটর ম্যাচের জয়ী দলের বিপক্ষে খেলে ফাইনালে ওঠার আরেকটি সুযোগ পাবে। সেই ম্যাচের কেতাবি নাম কোয়ালিফায়ার-২। এলিমিনেটর ম্যাচটি হবে পয়েন্ট টেবিলের তিন ও চার নম্বর দলের মাঝে।

শুক্রবার শের-ই-বাংলা স্টেডিয়ামে দুপুর ২টার ম্যাচে ফরচুন বরিশাল খেলবে খুলনা টাইগার্সের বিপক্ষে। সিলেট পর্ব শেষে ছুটির দিন থেকে ঢাকায় শুরু হচ্ছে বিপিএলের নবম আসরের শেষ ধাপ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা ডমিনেটরসবিপিএল-২০২৩রংপুর রাইডার্সলিড স্পোর্টসসোহান
শেয়ারTweetPin

সর্বশেষ

অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১১৭টি অধ্যাদেশ ৯১টি বিলে পাস

এপ্রিল ১১, ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা আজ, কূটনৈতিক তৎপরতায় সরগরম পাকিস্তান

এপ্রিল ১১, ২০২৬

আরব সাগরে জাহাজ থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিক উদ্ধার

এপ্রিল ১১, ২০২৬

উপকূলীয় জেলা বরগুনা ও ভোলায় তরমুজের ফলন ভালো হলেও দামে হতাশ চাষিরা

এপ্রিল ১১, ২০২৬

চাঁদের কক্ষপথ ঘুরে ফিরলেন আর্টেমিস-২ এর নভোচারীরা

এপ্রিল ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT