চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হৃদয় ঝড়ে সিলেটের দুই শতাধিক রানের পুঁজি  

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৪ অপরাহ্ণ ১০, জানুয়ারি ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

টেবিলের শীর্ষে থাকা সিলেট স্ট্রাইকার্স টানা তিন ম্যাচ জিতে ৬ পয়েন্টে রয়েছে। প্রতিপক্ষ ঢাকা ডমিনেটর্সের বিপক্ষেও জয়ের ধারা বজায় রাখতে আগে ব্যাট করে সংগ্রহ করেছে ৮ উইকেটে ২০১ রান। চলতি বিপিএলে এখন পর্যন্ত এটিই সর্বাধিক দলীয় স্কোর। তিন নম্বরে ব্যাট করতে নামা তৌহিদ হৃদয় ৪৬ বলে ১৮২.৬০ স্ট্রাইক রেটে ৫ চার ও ৫ ছক্কায় ৮৪ রানের ঝড়ো ইনিংস খেলেন।

খানিক পর ২০২ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নামবে ঢাকা ডমিনেটর্স।

মঙ্গলবার হোম অব ক্রিকেট মিরপুরে হওয়া বিপিএলের দিনের দ্বিতীয় ম্যাচে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামা সিলেট প্রথম ওভার থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলার ধরন বেছে নেয়। বোলিং ওপেন করা ঢাকার অধিনায়ক নাসির হোসেন দেন ১১ রান।

দ্বিতীয় ওভারের শেষ বলে উইকেট পান ১৪১ কি.মি. গতিতে বল ছোড়া তাসকিন আহমেদ। পাকিস্তানি ওপেনার মোহাম্মাদ হারিস ৬ রান করে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন। ঢাকার দলীয় রান তখন ১৭।

পেসার আল আমিন হোসেনকে তৃতীয় ওভারে বোলিং আক্রমণে আনা হয়। প্রথম বলেই পেতে পারতেন উইকেট। ফ্লিক শট খেলেছিলেন নাজমুল হোসেন শান্ত। ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে সহজ ক্যাচ ধরতে পারেননি মুক্তার আলী। উল্টো আঙুলে চোট পেয়ে মাঠ ছেড়ে যান।

ব্যক্তিগত ৯ জীবন পাওয়া শান্ত ব্যাট হাতে আগ্রাসী হতে থাকেন। পাওয়ার প্লের ৬ ওভারে সিলেটের স্কোর দাঁড়ায় এক উইকেটে ৫০ রান।

Reneta

৩৪ বলে ফিফটি পূর্ণ করেন শান্ত। তৌহিদ হৃদয়কে নিয়ে দ্বিতীয় উইকেটে গড়েন ৮৮ রানের জুটি। আল আমিনের বলে আহমেদ শেহজাদের তালুবন্দি হওয়ার আগে সিলেটের ওপেনার ৩৯ বলে ৭ চার ও ২ ছক্কায় ৫৭ রান করেন।

শান্তর বিদায়ের পর ক্রিজে ঝড় তোলেন হৃদয়। ৩২ বলে তুলে নেন আসরের টানা তৃতীয় ফিফটি। এর খানিক পর ১০ রান করে আরিফুল হকের বলে আউট হন জাকির হাসান। বিপিএলে প্রথম ক্রিকেটার হিসেবে শততম ম্যাচ খেলতে নামা মুশফিকুর রহিম ৬ রান করে আরাফাত সানির বলে নাসিরের হাতে ধরা পড়েন।

ঝড়ের পূর্বাভাস দিয়েছিলেন থিসারা পেরেরা। ৭ বলে ২ চারে ১১ রান করে তাসকিনের দ্বিতীয় শিকারে পরিণত হন। পেরেরাকে দ্রুতই অনুসরণ করে মাঠ ছাড়েন ইমাদ ওয়াসিম।

হৃদয় আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান। শেষ ওভারে আউট হলেও টর্নেডো ইনিংস খেলে কাজের কাজটি করতে ভুল করেননি। আল আমিনের করা শেষ ওভারের পঞ্চম বলে ৬ রান করে রান আউট হন আকবর আলী। ৩ বলে এক চারে ৭ রানে অপরাজিত থাকেন মাশরাফী।

ঢাকার পক্ষে সর্বাধিক ৩ উইকেট পেলেও খরুচে আল আমিন দেন ৪৫ রান। তাসকিন নেন ২ উইকেট। একটি করে উইকেট পকেটে পুরেন সানি ও আফিফুল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঢাকা ডমিনেটর্সনাসিরবিপিএল-২০২৩মাশরাফীলিড স্পোর্টসশের-ই-বাংলা স্টেডিয়ামসিলেট স্ট্রাইকার্সহৃদয়
শেয়ারTweetPin

সর্বশেষ

টিসিবির ট্রাকসেলে ২৮ লাখ মানুষ পাবে ভর্তুকির পণ্য

মে ১১, ২০২৬

মুক্তিপণ দাবির ১৮ ঘন্টা পর ডোবায় মিলল শিশুর লাশ

মে ১১, ২০২৬

হামে আক্রান্ত শিশুদের মায়ের রোগপ্রতিরোধ ক্ষমতা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার

মে ১১, ২০২৬

ঈদের আগে চাঙ্গা রেমিট্যান্স, ৯ দিনেই আসছে ১২ হাজার কোটি টাকার বেশি

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোইকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আশাবাদী মির্জা ফখরুল

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT