এবার মাশরাফীর টানে…

ক্রিকেট মাঠে আহত খেলোয়াড়কে সাহায্য করছে অন্য খেলোয়াড় ও পুলিশ, মাঠের নিরাপত্তা ও জরুরি পরিস্থিতি দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
চট্টগ্রাম থেকে: বিপিএলের চট্টগ্রাম পর্ব মাঠে গড়ানোর আগের রাতে একটি অনুষ্ঠানে সাকিব আল হাসানকে মঞ্চে উঠে জড়িয়ে ধরেন এক ভক্ত। এবার খেলার মাঝে মাঠে গিয়ে মাশরাফী বিন মোর্ত্তজার পা ছুঁয়ে সালাম করলেন আরেক দর্শক।
পরে পুলিশ সদস্যরা ওই যুবককে বাইরে নিয়ে যান। ঘটনাটি সিলেট স্ট্রাইকার্স ও ঢাকা ডমিনেটরসের মধ্যে চলা সোমবার দুপুরের ম্যাচে। ওই সময় মাঠে ফিল্ডিং করছিলেন সিলেট অধিনায়ক মাশরাফী।
ক্রিকেট স্টেডিয়ামে দর্শকদের ঢুকে পড়া নতুন কিছু নয়। বাংলাদেশে এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রিয় ক্রিকেটারের টানে অনেকে মাঠের ঢুকে পড়ছেন প্রায়ই। গত মাসেই ভারতের বিপক্ষে মিরপুর টেস্টে এক দর্শক ছুটে যান সাকিবের কাছে।






