চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাশরাফীর চোট, আমির-ইমাদকে আবারও আনছে সিলেট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪০ অপরাহ্ন ০৬, ফেব্রুয়ারি ২০২৩
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

দারুণ বোলিং আর অসাধারণ নেতৃত্বে সিলেট স্ট্রাইকার্সকে সবার আগে প্লে-অফে নিয়ে গেছেন মাশরাফী বিন মোর্ত্তজা। শীর্ষস্থান এখনো ধরে রেখেছে দলটি। ৮ ফেব্রুয়ারি রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে জিততে পারলে কোয়ালিফায়ারে খেলার সুযোগ পাবে সিলেট। যা লুফে নিতে শক্তি বাড়াচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি।

বিপিএলে উড়তে থাকা সিলেটের জন্য হতাশার খবর মাশরাফীর চোট। যে কারণে গত ম্যাচে খেলতে পারেননি। নেতৃত্ব দিয়েছেন মুশফিকুর রহিম। দলও জেতেনি। পরের ম্যাচগুলোতেও মাশরাফীর খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

বুধবার খুলনা টাইগার্সের বিপক্ষে খেলার জন্য আনা হচ্ছে পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিমকে। দুজনই সিলেটের হয়ে বেশ কয়েকটি ম্যাচ খেলেছেন, ভালোও করেছেন।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডাকে চলে গিয়েছিলেন আমির-ইমাদ। সিলেটের ব্যাটিং কোচ তুষার ইমরান জানিয়েছেন তারা আসবেন কেবল একটি ম্যাচের জন্য। আর প্লে-অফ রাউন্ড খেলার জন্য অস্ট্রেলিয়ান অলরাউন্ডার জর্জ লিন্ডেকে আনা হচ্ছে।

‘একটা সারপ্রাইজ আছে। আমির, ইমাদ হয়তবা ফিরে আসবে একটা ম্যাচের জন্য। আগামীকাল এসে হয়ত তারা খেলবে একটা ম্যাচ। ম্যাচটা যেহেতু ভাইটাল। ওই ম্যাচটা জিততে পারলে হয়তবা শীর্ষে থেকে শেষ করব। এই জন্যই ম্যানেজমেন্ট থেকে সিদ্ধান্ত হয়েছে আমির, ইমাদকে একটা ম্যাচের জন্য ফিরিয়ে আনা যায় কিনা। প্লে-অফের জন্য জর্জ লিন্ডে আসবে। আর বিদেশি গুলবাদিন নাইব, থিসারা পেরেরা আছে। মোহাম্মদ ইরফান এসেছে।’

‘টি-টুয়েন্টি ফরম্যাটে যদি ১৭০-১৮০ রানও করেন, বোলিং আক্রমণ যদি ভালো না হয় তাহলে কঠিন হয়ে যায়। এক্ষেত্রে বোলারদের উপর আমরা নজর দিচ্ছি। বিশ্বমানের কোনো বোলার থাকলে আমরা অন্তর্ভুক্ত করার চেষ্টা করছি।’

Reneta

মাশরাফীর চোট নিয়ে তুষার বললেন, ‘কঠিন এ মুহূর্তে বলা। ফিজিও যদি অনুমতি দেয়, ফিজিও যদি দেখে, একদম ফিট তো না। মাশরাফী মাঠে থাকা বড় একটা ব্যাপার। আমাদের জন্য, ক্রিকেটারদের জন্য। অধিনায়ক হিসেবে সে রেজাল্ট বের করে নিয়ে আসে। সামনের ম্যাচে না পেলেও আশা করি হয়ত প্লে-অফ রাউন্ডে, যেকোনো একটা ম্যাচে হয়ত পেলেও পেতে পারি।’

পাকিস্তান ক্রিকেট বোর্ডের ডাকে বিপিএল অধ্যায় শেষ করে দেশে ফিরে যান ফরচুন বরিশালের ইফতিখার আহমেদও। তবে আবারও আসছেন এ ব্যাটার। মিরপুরে ৭ ফেব্রুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচ খেলবেন, জানিয়েছে ফরচুন বরিশাল ফ্র্যাঞ্চাইজি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আমিরবিপিএল-২০২৩মাশরাফীলিড স্পোর্টসসিলেট স্ট্রাইকার্স
শেয়ারTweetPin

সর্বশেষ

বেইলি রোডে আগুন: ভেতরে গ্রাহক, বাইরে তালা!

এপ্রিল ৩, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বৃহস্পতিবার রাতে সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষেছবি: প্রধানমন্ত্রীর দপ্তরের ফেসবুক পেজ

অফিসের সময় কমল, দোকানপাট বন্ধ সন্ধ্যা ৬টায়

এপ্রিল ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি পরিস্থিতিসহ নানা বিষয়ে মন্ত্রীদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

এপ্রিল ৩, ২০২৬

পদক্ষেপ স্কুল অ্যান্ড কলেজে ভিন্নধর্মী মিনা মেলার আয়োজন

এপ্রিল ৩, ২০২৬

৮ মে বসছে বাইফার পঞ্চম আসর

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT