চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যাম্পাসে ছাত্রলীগের পুনর্বাসনের প্রতিবাদে বুয়েটে ক্লাস-পরীক্ষা বয়কট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৪ অপরাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০২৪
শিক্ষা
A A
বুয়েটে ছাত্রলীগের প্রতিবাদে ক্লাস ও পরীক্ষা বয়কটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্তদের ক্যাম্পাসে পুনর্বাসনের প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বয়কট শুরু করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) থেকে তাদের এই কর্মসূচি শুরু হয়েছে। এর আগে গতকাল মধ্যরাতে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে অভিযুক্ত দুই শিক্ষার্থী হলে উঠলে তাদের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা ফুঁসে ওঠে। তীব্র ক্ষোভ থেকে গতকাল মধ্যরাতেই ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন তারা।

Banglabid

এ ছাড়া অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন না দেয়া পর্যন্ত শিক্ষার্থীরা ক্লাসে ফিরে না যাওয়ার সিদ্ধান্ত নেন।

শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রলীগকে বুয়েটে পুনর্বাসনের জন্য সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল অভিযুক্তরা। এছাড়া সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন ট্যাগ দিয়ে শিক্ষাজীবন ব্যাহত করার অভিযোগও রয়েছে এসব শিক্ষার্থীদের বিরুদ্ধে।

শিক্ষার্থীরা বলছেন, চলতি বছরের গত মার্চে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের গভীর রাতে বুয়েটে অনুপ্রবেশের কারণে শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করেছিল। সে সময় প্রায় দেড় মাস বুয়েটে অচলাবস্থা ছিল। খুনিদের পুনর্বাসন ও ক্যাম্পাসে অচলাবস্থা সৃষ্টিতে যারা কাজ করেছিল তাদেরকে শাস্তির আওতায় না এনে ক্যাম্পাসে পুনর্বাসনের প্রতিবাদেই এই ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্লাস-পরীক্ষা বয়কটবয়কটবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়বুয়েট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী (সংগৃহীত)।

মহেশখালীর মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কৃষকের জমানো শেষ সম্বল ২ লাখ টাকা খেলো ইঁদুর-উইপোকা

আগস্ট ৯, ২০২৬

বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইসরায়েল পুরো মুসলিম বিশ্বের জন্য হুমকি: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

আগস্ট ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি।

অপারেশন টাকা: পর্তুগালে পুলিশের হাতে ২ বাংলাদেশি গ্রেফতার

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT