ক্রিকেট

শাহিন আফ্রিদি মিডিয়াম পেসার হয়ে যাচ্ছেন

শাহিন আফ্রিদি ক্রিকেট ম্যাচে বল ছুঁড়ে দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহিন আফ্রিদি ক্রিকেট ম্যাচে ব্যাটিংরত অবস্থায় বল ছুঁড়ে দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে অপ্রত্যাশিত কম গতিতে বোলিং করেছেন শাহিন শাহ আফ্রিদি। সিরিজের প্রথম টেস্টে পাকিস্তান পেসারের গতির গড় ছিল ঘণ্টায় ১৩০ কিলোমিটার। দ্বিতীয় ইনিংসে তা ঘণ্টায় ১২০ কিলোমিটারে নেমে গিয়েছিল।

বাঁহাতি পেসারের গতি কমে যাওয়ায় সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক পেস কিংবদন্তি ওয়াকার ইউনিস। তার মতে, এভাবে চলতে থাকলে আফ্রিদি মিডিয়াম পেসারে পরিণত হবেন।

মঙ্গলবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দ্বিতীয় টেস্টের আগে ২৩ বর্ষী আফ্রিদির সমালোচনায় মুখর হন ওয়াকার। বলেন, ‘তার সঙ্গে কোনো ভুল হয়েছে কিনা, আমি সত্যিই নিশ্চিত নই। যদি ফিট না থাকে, তার কিছু সমস্যা থাকে, তবে তাকে খেলা থেকে দূরে যেতে হবে এবং ঠিক এটাই করতে হবে। কারণ যদি এভাবে চালিয়ে যান, একজন মিডিয়াম পেসার হয়ে উঠবেন।’

‘সুইং করে ১৪৫ থেকে ১৫০ কিলোমিটার বেগে তিনি বল করতেন। এখন যা দেখছি, কিছুটা সুইং তার আছে, কিন্তু গতি কম। এভাবে উইকেট পাওয়া যাবে না। যদি এখানে উইকেট না পান, তবে কোথাও পাবেন না। সত্যিই ভালো জায়গায় বোলিং করতে শিখতে হবে। সঙ্গে বুঝতে হবে, গতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

পার্থ টেস্টে শাহীন আফ্রিদি ৪৫.২ ওভার বল করে ২ উইকেট নিতে পেরেছেন। ম্যাচে ৩৬০ রানের বিশাল ব্যবধানে জিতে সিরিজে ১-০তে এগিয়ে অস্ট্রেলিয়া।

বিষয়:অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্ট এমসিজি ওয়াকার পাকিস্তান বক্সিং ডে টেস্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…