চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই দিনেই ২০০ কোটির ঘরে শাহরুখের ‘পাঠান’!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২১ অপরাহ্ণ ২৭, জানুয়ারি ২০২৩
বিনোদন
A A

মুক্তির আগ থেকেই পুরো ভারত জুড়ে চর্চায় ছিল শাহরুখের ‘পাঠান’। এবার মুক্তির মাত্র দুই দিনে বিশ্বব্যাপী ২০০ কোটি রুপির আয় ছাড়িয়ে ছবিটি রীতিমত রেকর্ড গড়ে ফেলেছে।

বক্স অফিস বিশ্লেষক রমেশ বালা এক টুইটে জানিয়েছেন, মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী ‘পাঠান’ সিনেমা আয় করেছে ১০০ কোটি রুপি। যার ভেতর শুধু মাত্র ছবিটির হিন্দি সংস্করণই আয় করেছে ৫০-৫১ কোটি রুপি। এছাড়াও ছবিটির তামিল ও তেলেগু সংস্করণটি থেকে আয় এসেছে ২ কোটি রুপি।

অপরদিকে দ্বিতীয় দিনে বিশ্বব্যাপী এটি আয় করেছে ১৩৫ কোটি রুপি। যার ভেতর শুধুমাত্র হিন্দিতেই এই ছবির আয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৭০ কোটি রুপি। ফলে এখন পর্যন্ত বিশ্বব্যাপী ‘পাঠান’ এর মোট আয় দাঁড়িয়েছে ২৩৫ কোটি রুপি।

Banglabid

এদিকে ‘পাঠান’র সাফল্যে যখন পুরো ভারত জুড়ে উৎসবের বন্যা তখন বৃহস্পতিবার মুম্বাইয়ের মৌলভি রহমান শাহরুখকে প্রাণে মেরে ফেলার কথা বলেন। তার কথায়, ‘শাহরুখ খাঁটি মুসলিম নয়, দক্ষিণপন্থী সংগঠনগুলো শাহরুখের বাড়ি যাক এবং তাকে গুলি করে মেরে ফেলুক।’

শুধু তাই নয়, মৌলভি বলেন, ‘এই ছবি নিষিদ্ধ হওয়া উচিত। শাহরুখ নিজে যা খুশি করুক, কিন্তু মুহাম্মদকে অপমান করলে, তাকে ছেড়ে দেওয়া হয় না।’

মুক্তির আগে ‘পাঠান’ নিয়ে বিতর্কের শেষ ছিল না। গেরুয়া রংয়ের বিকিনি হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে জানিয়ে একদল ছবি বয়কটের ঘোষণা দেয়। বিতর্ক মাথাচাড়া দিয়ে ওঠে গত বছরের ডিসেম্বর মাসের মাঝামাঝিতে মুক্তি পাওয়া ‘বেশরম রং’ গান প্রকাশ্যে আসার পর। এরপর জল অনেকদূর গড়িয়েছে, সেন্সর বোর্ডের কাঁচি চলেছে পাঠানের ওপর।

Reneta

২৬০ কোটি রুপি বাজেটের ‘পাঠান’ ছবিটি  ভারতের সাড়ে ৫ হাজার পর্দা ও বিদেশের আড়াই হাজার পর্দায় প্রদর্শিত হচ্ছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এবং যশ রাজ ফিল্মসের ব্যানারে নির্মিত ‘পাঠান’ এ শাহরুখ, দীপিকা, জন ছাড়াও সালমানকে দেখা গিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দীপিকাপাঠানবক্স অফিসশাহরুখশাহরুখ খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

সিআইডির হেফাজতে অভিনেতা ডন

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মানুষকে বিভ্রান্ত করবেন না, বিদ্যুৎ-গ্যাস নিয়ে সংসদে পরিকল্পনা তুলে ধরব’

আগস্ট ৯, ২০২৬

জুলাই আন্দোলনে ইন্টারনেট ‘স্লো’ নিয়ে নতুন করে যা জানা গেল

আগস্ট ৯, ২০২৬

রাষ্ট্রপতি পদে অলি আহমদকে ১১ দলীয় জোটের প্রার্থী ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

মানিকগঞ্জে শহীদ মিনার থেকে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT