চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বোলিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ভোগ লাইফস্টাইল লাউঞ্জ অ্যান্ড ফিউচার ফিটনেস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৪ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০২৫
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বোলিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ভোগ লাইফস্টাইল লাউঞ্জ অ্যান্ড ফিউচার ফিটনেস. Channel i News - চ্যানেল আই নিউজ

যমুনা গ্রুপের উদ্যোগে বার্ষিক বোলিং প্রতিযোগিতা-২০২৫ এ চ্যাম্পিয়ন হয়েছে ভোগ লাইফস্টাইল লাউঞ্জ অ্যান্ড ফিউচার ফিটনেস। যমুনা ফিউচার পার্কের প্লেয়ার্স ক্লাবে অনুষ্ঠিত দুই দিনব্যাপী খেলা শেষে চ্যাম্পিয়ন ভোগ লাইফস্টাইল লাউঞ্জ অ্যান্ড ফিউচার ফিটনেস এবং রানার্সআপ অ্যাকাউন্টস-এ সহ চূড়ান্ত পর্বে খেলা ছয়টি দলের হাতে ট্রফি ও অর্থ পুরস্কারের রেপ্লিকা তুলে দেয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যমুনা গ্রুপের পরিচালক ইয়াসিন ইসলাম নাজেল বলেন, ‘এখানেই শেষ নয়। বোলিংয়ের পর এবার ফুটবলের পালা। আপনারা সবাই প্রস্তুত থাকবেন যমুনা গ্রুপের ফুটবল টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য। শিগগিরই আমরা এই টুর্নামেন্টের আয়োজন করব।’

আগেরদিন প্লেয়ার্স ক্লাবে প্রতিষ্ঠানটির ২০টি দলের অংশগ্রহণে শুরু হয় বোলিং প্রতিযোগিতা।

প্রাথমিক লড়াই শেষে শীর্ষ ছয় দল ওঠে চূড়ান্ত পর্বে। দলগুলো হল- ভোগ লাইফস্টাইল লাউঞ্জ অ্যান্ড ফিউচার ফিটনেস, অ্যাকাউন্টস-এ, হোলসেল ক্লাব, যমুনা ফ্যান কস্টিং অ্যান্ড কিউসি, হুরাইন এইচটিএফ এবং অডিট। কাল ছয় দলের মধ্যে চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয়। ১৩৯৩ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভোগ লাইফস্টাইল লাউঞ্জ অ্যান্ড ফিউচার ফিটনেস।

অ্যাকাউন্টস-এ দল ১৩৫৫ স্কোর করে রানার্সআপ হয়। এছাড়া ১৩২৭ পয়েন্টে ফ্যান কস্টিং অ্যান্ড কিউসি দল তৃতীয়, ১৩২৩ পয়েন্টে হোলসেল ক্লাব দল চতুর্থ, ১২৯০ পয়েন্টে হুরাইন এইচটিএফ দল পঞ্চম এবং ১১৮৮ পয়েন্ট পেয়ে ষষ্ঠ হয়েছে অডিট দল। চ্যাম্পিয়ন দল তিন লাখ, রানার্সআপ দল দুই লাখ, তৃতীয় হওয়া দল এক লাখ এবং চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ দল যথাক্রমে ৭৫, ৫০ ও ২৫ হাজার টাকা করে প্রাইজমানি পেয়েছে। এছাড়া ছয়টি দলকেই দেওয়া হয়েছে আকর্ষণীয় ট্রফি।

যমুনা গ্রুপের এই আয়োজনে অংশ নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে সানোয়ারা গ্রুপের পরিচালক কামরুল ইসলাম আশা প্রকাশ করেন, আগামীতেও সবার অংশগ্রহণ অব্যাহত থাকবে। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় যমুনা গ্রুপের উদ্যোগে ‘বার্ষিক বোলিং প্রতিযোগিতা-২০২৫’।

ট্যাগ: বোলিংভোগ লাইফস্টাইলযমুনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আফ্রিদিসহ ৩ পাকিস্তানির জরিমানা

পরবর্তী

ঢাকার দুই সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ

পরবর্তী
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অফিসিয়াল লোগো, সবুজ ও লাল রঙে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার দুই সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ

তিনজন ব্যক্তি বইয়ের পাশে বসে চুক্তি স্বাক্ষর করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

'তুফান' সাফল্যের পর রাফীর 'তাণ্ডব'-এ চুক্তিবদ্ধ শাকিব

সর্বশেষ

দ্রোহ-প্রেম-সাম্যের কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ

আগস্ট ২৭, ২০২৬

বিপর্যস্ত নেপাল: উদ্ধারে এগিয়ে এল যেসব দেশ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদিতে অগ্নিকাণ্ড: শনাক্ত ৯ বাংলাদেশির লাশ আজ দেশে আসছে

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা: কীভাবে তৈরি হলো মৃত্যুফাঁদ

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT