চাঁদপুর

সব উপজেলায় যথাসময়ে বই পৌঁছে যাবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের জন্য বই পৌঁছানোর পরিকল্পনা ঘোষণা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের জন্য বই পৌঁছানোর বিষয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, পাশে দুই পুলিশ কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

কাগজ কিংবা বিদ্যুৎতের কোন সংকট নেই, এ বছর সব উপজেলায় যথাসময়ে বই পৌঁছে যাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (২৫ আগস্ট) দুপুরে চাঁদপুর সার্কিট হাউজে গার্ড অব অনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, আমাদের সমস্ত টেন্ডারগুলোর কাজ আমরা ইতোমধ্যে শুরু করে দিয়েছি। প্রাথমিকের টেন্ডারের কাজ শেষ করেছে। মাধ্যমিকের টেন্ডারের কাজ চলছে। আমাদের ইকোনমিক কমিটি আছে। পার্চেস কমিটি আছে, যারা এগুলো অনুমোদন দেয়। সেখানে নিয়মিত এগুলো একের পর এক যাচ্ছে এবং অনুমোদন হয়ে আসছে।

এসময় উপস্থিত ছিলন জেলা প্রশাসক কামরুল হাসান ও পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম।

বিষয়:চাঁদপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…