বঙ্গ-এর নতুন অরিজিনাল কনটেন্ট ‘ফাইভ গো ওয়াইল্ড’ একটি প্রশ্ন সামনে নিয়ে আসে, এক রাতের পার্টি কতটা বড়বিপদ ডেকে আনতে পারে?
বন্ধুর ব্যাচেলর পার্টি শেষে পরদিন সকালে পাঁচবন্ধুর ঘুম ভাঙে এক ভাঙা চোরা, লণ্ডভণ্ড রিসোর্ট রুমে। চারপাশের এই অবস্থা দেখে তাদের মাথায় আকাশ ভেঙে পড়ার জোগাড়! সেই মুহূর্ত থেকেই তাদের একটাই মিশন—পার্টির রাতের বিশৃঙ্খল ঘটনাগুলোকে জোড়া লাগিয়ে রহস্যের সমাধান করা।
কিন্তু তারা যতই রহস্যের গভীরে যাচ্ছে, রহস্য ততই ঘনীভূত হচ্ছে। রাহাত কবিরের পরিচালনায় এতে অভিনয় করেছেন পার্থ শেখ, প্রান্তর দস্তিদার, সাকিব সিদ্দিকী, শাওন মজুমদার এবং আনভির নিওর।
সংবাদ বিজ্ঞপ্তিতে বঙ্গ জানায়, ফাইভ গো ওয়াইল্ড হলো কমেডি এবং সাসপেন্সের এক টানটান মিশ্রণ। শনিবার (২ আগস্ট) এটি মুক্তি পাবে বঙ্গে।








