চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুরু হচ্ছে তিন দিনব্যাপী বগুড়া চলচ্চিত্র উৎসব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৬ অপরাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০২৪
বিনোদন
A A
বগুড়া চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

করতোয়া বিধৌত পুণ্ড্রনগরের হাজার বছরের ঐতিহ্যমণ্ডিত প্রাচীন জনপদের শহর বগুড়ায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) উৎসবের পর্দা উঠছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজকরা জানান, চতুর্থ বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ১৮ দেশের মোট ৪৫টি স্বল্পদৈর্ঘ্য, প্রামাণ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। এরইমধ্যে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) উৎসব লোগো ও প্রকাশনার মোড়ক উন্মোচন পর্ব সম্পন্ন হয়েছে।

উৎসব চেয়ারম্যান এম রহমান সাগরের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উৎসব পরিচালক সুপিন বর্মন। তিনি জানান, ৪টি বিভাগে দেয়া হবে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার। উৎসবে জুরি হিসেবে রয়েছে ভারত থেকে ধার্মেন্দার ডাঙ্গী, ড. আবিদ, নেপাল থেলে কেপি পাটক , শ্রীলঙ্কা থেকে রোদনি রাথিপানা, জার্মানি থেকে ইন্দো স্টারজ এবং বাংলাদেশ থেকে আশরাফ শিশির ও সাদিয়া খালিদ রীতি।

Banglabid

চলচ্চিত্র উৎসবের মূল ভেন্যু বগুড়া জেলা শিল্পকলা একাডেমিতে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল তিনটায় শুরু হবে চলচ্চিত্র নির্মাণ বিষয়ক কর্মশালা। প্রশিক্ষণ প্রদান করবেন নেপালের চলচ্চিত্র নির্মাতা অরুন দেও জোসি। বিকেল ৪টায় শুরু হবে চলচ্চিত্রের প্রদর্শনী এবং আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করা হবে বিকেল ৫টায়।

উদ্বোধন করবেন পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. চিত্তরঞ্জন মিশ্র। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম,পিপিএম। উদ্বোধনের পর থেকে রাত নয়টা পর্যন্ত চলবে প্রথম দিনের জন্য নির্ধারিত চলচ্চিত্রের প্রদর্শনী।

উৎসবের দ্বিতীয় দিনে সকাল ১০ টা থেকে শুরু হবে চলচ্চিত্র প্রদর্শনী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যক্ষ প্রকৌশলী মো. সাহাবুদ্দীন সৈকত। দুপুর ২টায় থাকবে ‘উইমেন ইন ফিল্ম’ শিরোনামে চলচ্চিত্র বিষয়ক মাস্টার ক্লাস। ক্লাস পরিচালনা করবেন ভারতের ফিল্ম কিউরেটর শান্তনু গাংগুলি। এর পর তিনটায় শুরু হবে চলচ্চিত্র নির্মাণ কর্মশালা এবং বিকেল চারটা থেকে নির্ধারিত চলচ্চিত্রের প্রদর্শনী, চলবে রাত নটা পর্যন্ত।

Reneta

উৎসবের শেষ দিন (শনিবার) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি ও পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিলনায়তনে দেখা যাবে ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। দুপুর ২টায় চলচ্চিত্র নির্মাণ বিষয়ক কর্মশালা, প্রশিক্ষণ প্রদান করবেন নেপালের চলচ্চিত্র নির্মাতা অরুন দেও জোসি। বিকেল ৩টায় স্বাধীন চলচ্চিত্রের বিপণন ও বাজারজাতকরণ শিরোনামে মাস্টার ক্লাস। ক্লাস পরিচালনা করবেন নির্মাতা খন্দকার সুমন, হোস্টিং এ থাকবেন নির্মাতা ও উদ্যোক্তা আনন্দ কুটুম। বিকেল চারটায় থাকবে চলচ্চিত্র প্রদর্শনী। আনুষ্ঠানিকভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার ও পুণ্ড্রনগর সম্মাননা প্রদান করা হবে বিকেল ৫টায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বগুড়া ৬ আসনের সাংসদ রাগেবুল আহসান রিপু।

উৎসবে সমাপ্তির দিনে পুণ্ড্রনগর সম্মাননা পাবেন কবি ও প্রাবন্ধিক বজলুল করিম বাহার এবং নাট্যজন তৌফিক হাসান ময়না। এরপর রাত নটা পর্যন্ত চলবে নির্ধারতি চলচ্চিত্রের প্রদর্শনী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উৎসববগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসববগুড়া চলচ্চিত্র উৎসবসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অটোরিকশা চালক হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

পরবর্তী

রাফাতে ইসরায়েলি হামলা হত্যাযজ্ঞে পরিণত হতে পারে: জাতিসংঘ

পরবর্তী
বাজারে ব্যাপক ভিড়, মানুষের সমাগমের দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাফাতে ইসরায়েলি হামলা হত্যাযজ্ঞে পরিণত হতে পারে: জাতিসংঘ

নারীদের কর্মসংস্থান বাড়াতে আইএফসি'র ফ্ল্যাগশিপ নেটওয়ার্ক চালু. Channel i News - চ্যানেল আই নিউজ

নারীদের কর্মসংস্থান বাড়াতে আইএফসি'র ফ্ল্যাগশিপ নেটওয়ার্ক চালু

সর্বশেষ

ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬

‘তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো’

আগস্ট ২১, ২০২৬
ছবি: বঙ্গভবন (ফাইল ছবি)।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ দিনেও নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান মেলেনি

আগস্ট ২১, ২০২৬

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT