চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন

মারুফা রহমান সভাপতি, সুজন মাহমুদ সাধারণ সম্পাদক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩২ অপরাহ্ণ ১১, জুলাই ২০২৫
বাংলাদেশ
A A
বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির নতুন কমিটির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় অবস্থানরত বিভিন্ন গণমাধ্যম এবং সাংস্কৃতিক অঙ্গণে কর্মরত বগুড়াবাসীদের নিয়ে গঠিত বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি (বিএমসিএস)-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। ২০২৫-২৭ মেয়াদের জন্য গঠিত আট সদস্য বিশিষ্ট আংশিক এই কমিটির সভাপতি হয়েছেন নিউজ২৪ এর বিশেষ প্রতিনিধি মারুফা রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাভিশন ডিজিটালের চিফ রিপোর্টার সুজন মাহমুদ।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে রাজধানীর গুলশানের এক রেস্তোরাঁয় আট সদস্য বিশিষ্ট এই আংশিক কমিটির ঘোষণা দেন, সংগঠনটির উপদেষ্টা, বিএনপির মিডিয়া সেলের সদস্য ও আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক, সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন।

আজ শুক্রবার বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি, ঢাকার পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়। সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়েছে বলেও নিশ্চিত করা হয়। সেই সঙ্গে আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করারও ঘোষণা দেওয়া হয়।

আট সদস্য বিশিষ্ট আংশিক এই কার্যনির্বাহী কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি চিত্র নায়ক আসিফ আদনান আজাদ, সহ-সভাপতি নাট্যকার জুলফিকার হোসাইন সোহাগ এবং গ্লোবাল টেলিভিশনের চিফ নিউজ এডিটর ফেরদৌস মামুন।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নজরুল ইসলাম জনি। অর্থ বিষয়ক সম্পাদক হয়েছেন দৈনিক করতোয়ার সিনিয়র রিপোর্টার ইসহাক আসিফ। এছাড়াও জনপ্রিয় সংগীত শিল্পী জিনিয়া জাফরিন লুইপা হয়েছেন সংগঠনটির চলচ্চিত্র বিষয়ক সম্পাদক।

একই সঙ্গে পাঁচ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়েছে। উপদেষ্টারা হলেন- বিখ্যাত সংগীত শিল্পী খুরশীদ আলম, বিশিষ্ট সংগীত শিল্পী কনকচাঁপা, বিখ্যাত সুরকার ও সংগীত পরিচালক মইনুল ইসলাম খান, প্রেস ইনস্টিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক বিশিষ্ট সাংবাদিক ফারুক ওয়াসিফ, দৈনিক করতোয়ার উপদেষ্টা সম্পাদক মোজাম্মেল হক (লালু) এবং বিএনপির মিডিয়া সেলের সদস্য ও আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক, সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন।

উল্লেখ্য, নতুন এই কমিটি বিএমসিএস-এর লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কার্যকর ভূমিকা পালন করবে বলে মনে করছেন, সংশ্লিষ্ট বগুড়ার গণমাধ্যম ও সংস্কৃতি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

ট্যাগ: কমিটি গঠনবগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফ্লাইট ছাড়ার আগে অচেনা ফোনকলে বিমানে বোমা হামলার হুমকি

পরবর্তী

সংবিধানের মূল নীতি হিসেবে ‘জুলাই সনদ’ অন্তর্ভুক্ত করার আহ্বান বিভ্রান্তিকর: রিজভী

পরবর্তী
জনতার সমাবেশে রিজভী বক্তৃতা দিচ্ছেন, বিশাল জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

সংবিধানের মূল নীতি হিসেবে ‘জুলাই সনদ’ অন্তর্ভুক্ত করার আহ্বান বিভ্রান্তিকর: রিজভী

বাংলাদেশে কোভিড-১৯ টিকা গ্রহণের জন্য স্বাস্থ্যকর্মীর পরীক্ষা. Channel i News - চ্যানেল আই নিউজ

৩ জনের করোনা শনাক্ত

সর্বশেষ

ছেলেদের বিপক্ষে খেলে এশিয়া কাপের প্রস্তুতি পাকিস্তানের মেয়েদের

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

আগস্ট ২৫, ২০২৬

জিম্মার শর্ত ভঙ্গ, বন বিভাগের হেফাজতে ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

হিজাব পরেও কীভাবে চুল সুন্দর, সুস্থ ও প্রাণবন্ত রাখবেন

আগস্ট ২৫, ২০২৬

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT