কক্সবাজার

উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে যুবকের লাশ উদ্ধার

রোহিঙ্গা ক্যাম্পে মানুষজন ছাতা নিয়ে হাঁটছেন, পাহাড়ি এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় মানুষজন ছাতা নিয়ে হাঁটছেন, আশেপাশে ছোট ছোট ঘরবাড়ি দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে এক যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম আশিক এলাহী। সে ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি/৭ ব্লকের বাসিন্দা শহিদুল হকের পুত্র।

সোমবার (২৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উখিয়ার বালুখালী ১৮নং ক্যাম্পের এইচ/৫৯ ব্লক থেকে লাশটি উদ্ধার করা হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, রোহিঙ্গা ক্যাম্প থেকে হাত-পা বাঁধা এক রোহিঙ্গা যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি সকালে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান একদল রোহিঙ্গা দুষ্কৃতকারী গতকাল অপহরণ করে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করেছে বলে নিহতের পরিবার অভিযোগ করেছেন।

অন্যদিকে, রোহিঙ্গা ক্যাম্পে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় ক্যাম্পে বসবাসকারী সাধারণ রোহিঙ্গারা ভয়ভীতিতে আছেন।

বিষয়:উখিয়া রোহিঙ্গা ক্যাম্প কক্সবাজার যুবকের লাশ উদ্ধার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…