চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজার সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৪:৪২ অপরাহ্ণ ১৭, আগস্ট ২০২২
কক্সবাজার, জনপদ
A A
কক্সবাজার জেলার মানচিত্র, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলা. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে যাওয়া আব্দুল্লাহ আল মারুফের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সাগরে নিখোঁজের দুদিন পর আজ বুধবার দুপুরে তার মরদেহ সৈকতের সুগন্ধা চ্যানেল থেকে উদ্ধার করা হয়। মারুফ গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা সদর এলাকার রেজাউল করিমের ছেলে ও গাজীপুর মেট্রোপলিটন কলেজের ২য় বর্ষের ছাত্র।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে, আজ বুধবার দুপুরে সৈকতের অদূরে সাগরের সুগন্ধা চ্যানেলে একটি মরদেহ ভাসতে দেখলে সি সেইফ লাইফ গার্ড ও বীচ কর্মীরা মরদেহ উদ্ধার করে।

পরে দুদিন আগে নিখোঁজ মারুফের স্বজনরা এসে মরদেহ শনাক্ত করে। পরে সৈকতে কর্মরত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ট্যুরিস্ট পুলিশ ও লাইফ গার্ড কর্মীরা মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন বীচকর্মী সুপারভাইজার বেলাল উদ্দিন। তিনি জানান, গেল ১৫ আগস্ট দুপুরের দিকে কলাতলী পয়েন্ট থেকে মারুফ নিখোঁজ হয়। তারপর থেকে অনেক খোঁজাখুজির পরও তার সন্ধান মিলছিল না।

বুধবার দুপুরের দিকে সাগরে তার মরদেহ দেখতে পায় উদ্ধারকারী দল। এখন তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Reneta

ট্যুরিস্ট পুলিশ জানান মারুফ, মাসুম ও শাওন তারা তিন বন্ধু গত রবিবার গাজীপুরের কাপাসিয়া থেকে কক্সবাজার বেড়াতে এসে হোটেল এম্বাসেডরে উঠেছিল। পরেরদিন সোমবার দুপুরে সমুদ্রসৈকতের কলাতলী পয়েন্টে গোসল করতে নামলে স্রোতের টানে ভেসে যায় মারুফ ও শাওন। পরে সি সেইফ লাইফ গার্ডের কর্মীরা শাওনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করলেও মারুফ নিখোঁজ ছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সমুদ্র সৈকত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: মৃত প্রবাসী শাহজাহান পাটোয়ারী

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে হামলা, ইটের আঘাতে প্রবাসীর মৃত্যু

আগস্ট ৬, ২০২৬

ভুলের জন্য ক্ষমা চাইলেন ইনফান্তিনো, থাকছেন সভাপতি পদেই

আগস্ট ৬, ২০২৬

২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন

আগস্ট ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

জাতিসংঘের এআই হ্যাকাথনে বিশ্বের সেরা পাঁচে বাংলাদেশের দল

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT