জনপদ

নিখোঁজের একদিন পর কিশোরের মরদেহ উদ্ধার

People gather around a tree in a rural area after a boy's body was found. Channel i News - চ্যানেল আই নিউজ

মুন্সিগঞ্জে নিখোঁজের একদিন পর কিশোরের মরদেহ উদ্ধার

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের দক্ষিণ চরমশুরা গ্রামের কিশোর ফয়সাল ঢালী (১৪) নিখোঁজের একদিন পর তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পরিবার জানায়, বুধবার ২৭ আগস্ট দুপুরে ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে বের হন ফয়সাল। বিকেলে ফুলতলা রোডের পাশে ইজিবাইক পাওয়া গেলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। ওইদিনই নিহতের মা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সন্ধ্যায় ঘটনাস্থলের পাশে ইজিবাইকের একটি ব্যাটারি পাওয়া যায়, তবে বাকি তিনটি ছিল নিখোঁজ।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে একই স্থানের পানিতে ফয়সালের মরদেহ উদ্ধার করে পুলিশ। মুন্সিগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল ইসলাম জানান, ইজিবাইক ও মরদেহ একই স্থানে পাওয়া গেছে। ঘটনাটি হত্যাকাণ্ড মনে হচ্ছে। তদন্ত চলছে।

বিষয়:মুন্সিগঞ্জ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…