কক্সবাজার

কক্সবাজারে প্রতিমা বিসর্জনে গিয়ে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

কক্সবাজারে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার, প্রতিমা বিসর্জনের সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিমা বিসর্জনের সময় কক্সবাজারে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার করা হয়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কক্সবাজার সমুদ্রসৈকতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নিখোঁজ প্রান্ত দেব প্রবাল (১৫) নামের কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৪ অক্টোবর) রাত ৩টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্বর পয়েন্ট থেকে প্রান্ত দেব প্রবাল (১৫) নামের কিশোরের লাশ উদ্ধার করা হয়। এরআগে রোববার (১৩ অক্টোবর) সন্ধ্যার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে সে নিখোঁজ হয়।

প্রান্ত দেব প্রবাল কক্সবাজার ঈদগাঁও এলাকার পলাশ দেবের ছেলে। তিনি ঈদগাঁও কেজি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।

কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) তানভীর হোসেন বলেন, প্রতিমা বিসর্জনের সময় এক দর্শনার্থী নিখোঁজের কয়েক ঘণ্টা পর সৈকতের কবিতা চত্বর পয়েন্টে লাশ জোয়ারের পানিতে ভেসে আসে। স্থানীয়রা দেখতে পেয়ে খবর দিলে তার লাশটি উদ্ধার করা হয়।

বিষয়:প্রতিমা বিসর্জন লাশ উদ্ধার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…