চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে নিখোঁজের ৮ দিন পর বাংলাদেশি নাগরিকের লাশ ফেরত

রাজীব হাসান কচি রাজীব হাসান কচি
৯:৫১ অপরাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০২৩
- সেমি লিড, চুয়াডাঙ্গা, জনপদ
A A

অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের পর চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের বেনীপুর গ্রামের নিখোঁজ মিজানুর রহমানের (৫০)-এর লাশ আট দিন পর বিজিবির কাছে ফিরিয়ে দিলো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বুধবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৫টার পর বাংলাদেশ-ভারত সীমান্তের নোনাগঞ্জ শুন্য রেখায় লাশ নিয়ে আসা হলে নিহতের স্ত্রী নাসিমা খাতুনের সনাক্তের পর এদিন সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে সেটা হস্তান্তর করা হয়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. জাবীদ হাসান জানান, বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশী নাগরিক বেনীপুর গ্রামের গ্রামের ক্যাম্পপাড়ার মরহুম নছর উদ্দিনের জামাতা এবং ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার শেখপাড়ার স্থায়ী বাসিন্দা নবিছদ্দীনের ছেলে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের পর নিখোঁজ হয়েছিলেন।

তার পরিবারের দাবি, গরু আনতে গিয়ে বিএসএফ সদস্যদের মুখোমুখী হলে তারা তাকে গুলি করে হত্যা করে। নিহতের পারিবারের পক্ষ থেকে বলা হয়,ভারতের পশ্চিমবঙ্গের কৃষ্ণগঞ্জ থানার নোনাগঞ্জ সীমান্তে ওই হত্যাকান্ডের ঘটনাটি ঘটে।

লাশ হস্তান্তরের সময় উপস্থিত সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইশাবুল ইসলাম মিল্টন জানান, মিজানুর রহমান কিছুদিন ধরে ভারতীয় গরু অবৈধভাবে আনা নেওয়ার সঙ্গে জড়িত ছিল। এছাড়াও তিনি সাম্প্রতিক সময়ে অবৈধভাবে মানুষ পারাপারের গত বুধবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে তিনি নিজে এবং তার সহযোগী কয়কেজন অবৈধভাবে ভারতের পশ্চিমবঙ্গের কৃষ্ণগঞ্জ থানার নোনাগঞ্জ সীমান্তে যান। সেখান থেকে ফেরার সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে তিনি মারা যান।

লাশ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক সাইফুল ইসলাম, বেনীপুর বিওপি কমান্ডার আতিয়ার রহমান, জীবননগর থানার এসআই এস.এম. রায়হান, এসআই সৈকত পাড়ে, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোস্তাফিজুর রহমান।

Reneta

এসময় ভারতের বিএসএফের উপস্থিতিতে পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর থানা পুলিশ লাশটি নিহতের পরিবারের কাছে বুঝিয়ে দেন। এরপর আইনগত প্রক্রিয়া শেষে নিহত মিজানুরের লাশ দাফনের উদ্দেশ্যে তার আত্মীয়-স্বজন এ্যাম্বুলেন্সে করে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার শেখপাড়ায় নিয়ে যান।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

জাতীয় উন্নয়নে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সম্পৃক্ততা এখন সময়ের দাবি

জুলাই ২৮, ২০২৬

অটিস্টিক স্কুলে ভুয়া শিক্ষার্থী দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ২৮, ২০২৬

বিজিবির উদ্যোগে প্রায় ৩২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

জুলাই ২৮, ২০২৬

প্রথমবার কাভা কাপের ফাইনালে বাংলাদেশ

জুলাই ২৮, ২০২৬

রাজধানীতে টিসিবির পণ্য নিতে এসে কলেজের দেয়াল ধসে নারীর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT