বাংলাদেশ

রাজধানীতে টিসিবির পণ্য নিতে এসে কলেজের দেয়াল ধসে নারীর মৃত্যু

আহত অন্তত ৭

রাজধানীতে কলেজের দেয়াল ধসে নারীর মৃত্যু, আহত অনেক।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর একটি রাস্তায় কলেজের দেয়াল ধসে পড়ে, ঘটনাস্থলে লোকজন ও উদ্ধারকারীরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নাছিমা বেগম নামে এক নারী নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাত জন। 

মঙ্গলবার মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের সীমানা প্রাচীর (লাভ রোড়, মন্দির রোড়) ধসে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত নাছিমা বেগম মিরপুর ২ নম্বর জনতা হাউজিংয়ের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ওই এলাকার ডাব বিক্রেতা শাকিব বলেন, টিসিবির পণ্য নিতে অনেকে লাইন ধরে দাঁড়িয়েছিলেন। হঠাৎ করে দেয়াল ধস পড়তে দেখে আমি দৌড়ে যাই। এ সময় দেয়াল চাপা পড়ে ৭ থেকে ৮ জন আহত হন। এরমধ্যে মুখ তেঁতলানো ও পা ভেঙে যাওয়া এক নারীকে দেখতে পাই। নাসিমা নামে ওই নারীর মৃত্যু হয়েছে।

নাসিমার স্বজন তারেক বলেন, নাসিমা আমার পাশের বাসায় থাকেন। তিনি দেয়াল ধসে পড়ে মারা গেছেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ কমিশনার মোস্তাক সরকার বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। হতাহতদের সঠিক সংখ্যা ও দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

বিষয়:টিসিবি দেয়াল ধস নিহত ১ মিরপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…