চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্ধ গাড়ির ভেতরে মিললো একই পরিবারের ৭ জনের মরদেহ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৪ পূর্বাহ্ণ ২৭, মে ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
পুলিশ সদস্যরা ব্যারিকেডের পাশে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের হরিয়ানা রাজ্যের পঞ্চকুলা এলাকায় বন্ধ গাড়ির ভিতরে একই পরিবারের সাত জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ মনে করছে এটি আত্মহত্যা।

সংবাদমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, গাড়ির ভিতর আত্মহত্যা করেছেন ওই সাত জন। গাড়ির ভিতর থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোটও।

মঙ্গলবার (২৭ মে) প্রত্যক্ষদর্শীরা গাড়ির ভিতর ৭ জনের ধস্তাধস্তি দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ির দরজা ভেঙে ৭ জনকে অচেতন অবস্থায় উদ্ধার করে। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ওই পরিবারের সদস্যেরা উত্তরাখণ্ডের দেহরাদূনের বাসিন্দা। সোমবার ওই পরিবারের সদস্য প্রবীণ মিত্তল একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে স্ত্রী-পুত্রকে নিয়ে হরিয়ানার বাগেশ্বরধামে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার সময়ই এই ঘটনা ঘটে। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার রাতের মধ্যে ঘটনাটি ঘটে বলে মনে করা হচ্ছে। গাড়িতে ছিলেন বছর ৪২-এর প্রবীণ, তার বৃদ্ধ বাবা-মা, স্ত্রী এবং তিন সন্তান দুই মেয়ে ও এক ছেলে।

পুলিশ জানতে পেরেছে, প্রবীণের বাজারে অনেক ধারদেনা ছিল। পাওনাদারদের চাপেই তিনি পরিবারের সকলকে নিয়ে এই চরম সিদ্ধান্ত নিলেন কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৭ সদস্যআত্মহত্যাবন্ধ গাড়িভারতহরিয়ানা
শেয়ারTweetPin

সর্বশেষ

হেলাল খান আহ্বায়ক, শিবা সানু সদস্য সচিব, মুখপাত্র জয় চৌধুরী

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তরখানে পরিচ্ছন্নতা কার্যক্রম ঘিরে সংঘর্ষে আহত ১৫

আগস্ট ২, ২০২৬
বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউএইতে বেনজীরের জামিন বাতিলে আইনি লড়াইয়ে সরকার, ল ফার্ম নিয়োগ

আগস্ট ২, ২০২৬

এনসিপির গাড়িবহরে হামলার মামলায় ১১ আসামির অন্তর্বর্তীকালীন জামিন

আগস্ট ২, ২০২৬

বেনজীরকে দেশে এনে বিচার করা বিষয়ে যে বার্তা সরকারের

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT